ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুড়িগ্রাম জেলা কারাগারে জেলারের অবহেলায় হাজতির মৃত্যু। Logo ধামরাইয়ে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা

অভিষেক-ঐশ্বরিয়ার ১৬ বছরের বৈবাহিক জীবন কি ইতির পথে!

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৩৯:১৪ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩ ২৩০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

বলিউডের বহুল আলোচিত দম্পতি অভিষেক-ঐশ্বরিয়া বিয়ের পর দুই দশকেরও বেশি সময় পার করেছেন। তাদের বিবাহিত জীবন প্রায় ১৬ বছরের। বিয়ের পর থেকে এই দম্পতিকে সবসময়ই যে কোনো অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায়।

কিন্তু গত কয়েক মাসে বচ্চন পরিবারের ভেতরের দৃশ্যপট বদলে গেছে। বচ্চনদের জীবন প্রতিদিনই বদলে যাচ্ছে বলে মনে হচ্ছে। অভিষেক-ঐশ্বরিয়ার ব্রেকআপের জল্পনা দিন দিন আরো জোরালো হচ্ছে।

এর মাঝে অবশ্য ভাগ্নে অগস্ত্য নন্দর প্রথম সিনেমা ‘দ্য আর্চিজ’র প্রিমিয়ারে বচ্চন পরিবারের সঙ্গে দেখা গিয়েছে ঐশ্বরিয়াকে। কিন্তু সেখানেই মিলল বড় ইঙ্গিত, বিয়ের শেষ স্মৃতিটুকু মুছে ফেললেন সাবেক এ বিশ্ব সুন্দরী!

ঐশ্বরিয়া ২০০৭ সালে অমিতাভ বচ্চনের ছেলে অভিষেকের সঙ্গে গাঁটছড়া বাঁধেন। তারপর থেকে অনামিকায় অভিষেকের দেওয়া অনেক দামি হীরার আংটি ছিল তার সঙ্গী। কিন্তু এবার ‘দ্য আর্চিজ’ এর প্রিমিয়ারে এসেছিলেন ঐশ্বরিয়া। সেখানেই দেখা গেল অভিনেত্রীর আঙুল থেকে উধাও বিয়ের আংটি।

বিয়ের পর আর আংটি খোলেননি ঐশ্বরিয়া। শুটিং হলেও আংটির অবস্থান বদলায়নি। কিন্তু হঠাৎ কী হল ঐশ্বরিয়ার? যদিও সম্প্রতি অভিষেকও তার বিয়ের আংটি খুলে ফেলেছেন। মুম্বাইতে একটি অনুষ্ঠানে জুনিয়র বচ্চনের আঙুলে দেখা মেলেনি বিয়ের স্মৃতির।

বলিউডে এই জুটিকে নিয়ে এখন চলছে নানা জল্পনা। যদিও উত্তরটা শুধু বচ্চনরাই জানেন। তবে এ নিয়ে বেশ চিন্তিত ঐশ্বরিয়ার ভক্তরা।

অভিষেক-ঐশ্বরিয়ার ১৬ বছরের বৈবাহিক জীবন কি ইতির পথে!

আপডেট সময় : ০৫:৩৯:১৪ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩