ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গাজীপুরে জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Logo গাজীপুরে বহুতল ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ার মানুষের অশ্রুসিক্ত শ্রদ্ধায় বিদায় নিলেন, সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদ Logo সাবেক এমপি হারুন আল রশিদের মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার শোক  Logo বেনজীরকে ফেরাতে সব নথি পাঠানো হয়েছে, দ্রুত প্রত্যর্পণের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী Logo বটতলায় জমজমাট ফাইনাল: চ্যাম্পিয়ান ভাতকাঠি একতা ফাউন্ডেশন। Logo সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ Logo অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শিশুর Logo জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

অভিনেত্রী তানিয়া বৃষ্টির ব্রেন টিউমার অপারেশন সফল, কেবিনে স্থানান্তর

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৩৪:১৩ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬ ২০৫ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।। সোমবার ।। ১৬.০২.২০২৬ ।।

মস্তিষ্কের টিউমার অপসারণে সফল অস্ত্রোপচারের পর আজ সোমবার অভিনেত্রী তানিয়া বৃষ্টি-কে পোস্ট–অপারেটিভ পর্যবেক্ষণের জন্য কেবিনে স্থানান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক সকাল আহমেদ। তিনি জানান, সকাল ১০টার দিকে তাকে আইসিইউ থেকে কেবিনে নেওয়া হয়।

এর আগে রোববার চার ঘণ্টারও বেশি সময় ধরে অস্ত্রোপচার চলে এবং রাত ৮টা ৪০ মিনিটে তা শেষ হয়। চিকিৎসকরা জানিয়েছেন, অপারেশন সফল হয়েছে এবং টিউমার সম্পূর্ণভাবে অপসারণ করা সম্ভব হয়েছে।

অস্ত্রোপচারের আগের দিন নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে বিষয়টি জানিয়েছিলেন অভিনেত্রী। হাসপাতালের বিছানায় বসে তোলা ছবির সঙ্গে তিনি সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়ে নিজের জন্য দোয়া চেয়েছিলেন।

বর্তমান সময়ে ছোট পর্দার ব্যস্ত অভিনয়শিল্পীদের মধ্যে তানিয়া বৃষ্টি অন্যতম। তার অভিনীত নতুন নাটকগুলো নিয়মিত প্রচারিত হচ্ছে এবং স্বল্প সময়েই দর্শকপ্রিয়তা পাচ্ছে। সাম্প্রতিক কয়েকটি কাজের কারণে তিনি আলোচনায় ছিলেন।

২০১৫ সালে আকরাম খান পরিচালিত ঘাসফুল চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। পরে ২০১৯ সালে মুক্তি পায় গোয়েন্দাগিরি।

দীর্ঘ বিরতির পর আবারও সিনেমায় ফিরছেন এই অভিনেত্রী। রায়হান খান পরিচালিতব্য ট্রাইব্যুনাল সিনেমায় তাকে দেখা যাবে বলে জানা গেছে।

ট্যাগস :

অভিনেত্রী তানিয়া বৃষ্টির ব্রেন টিউমার অপারেশন সফল, কেবিনে স্থানান্তর

আপডেট সময় : ০৩:৩৪:১৩ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬