ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নলছিটির মোল্লারহাট-হদুয়া বাজার পর্যন্ত সড়কের বেহাল দশা, ভোগান্তিতে শিক্ষার্থীসহ স্থানীয়রা Logo পাল্টাপাল্টি উত্তেজনা কমাতে সহযোগীদের ওপর হামলা না করার সিদ্ধান্ত Logo দেশে প্রথম ২৯ কার্যদিবসেই মেহেরপুরের ধর্ষণ মামলায় যুবকের মৃত্যুদণ্ড Logo রাজাপুরে ঈদ-উল-আযহা উপলক্ষে ১০ কেজি হারে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ Logo ঈদে আইটেল নিয়ে এলো ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি Logo তরুণদের স্বপ্নের গল্প বলছে ভিভো বাংলাদেশ Logo ২১ মে শেষ সময়, তবু অনিশ্চয়তা কাটেনি: দোকান ফিরে পাবেন কি প্রতিবন্ধী রাজ্জাক? Logo লেবাননে যুদ্ধ বন্ধ ও সেনা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের নতুন শর্ত Logo হাম ও হামের উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মৃতের সংখ্যা বেড়ে ৪৭ Logo নিউ এনার্জি মোবিলিটির আগামী বিনির্মানে আরও তিনটি নতুন মডেল নিয়ে এলো বিওয়াইডি

অভিনেত্রীকে মারধর ও ধর্ষণের হুমকির অভিযোগ, জবাব দিলেন শামীম

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:১০:১৮ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫ ২৮৩ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

ছোট পর্দার অভিনেতা শামীম হাসান সরকারের বিরুদ্ধে মারধর এমনকি ধর্ষণের হুমকির মতো গুরুতর অভিযোগ তুলেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা। মঙ্গলবার বিকেলে একটি বেসরকারি টিভি চ্যানেলে উপস্থিত হয়ে এসব অভিযোগ তোলেন তিনি।এরপর সেদিন রাত ৯ টার দিকে এক সংবাদ সম্মেলনে এসকল অভিযোগের জবাব দেন শামীম। অভিনেতার দাবি, প্রিয়াঙ্কার এসব অভিযোগ মিথ্যা।অভিনেত্রী প্রিয়াঙ্কার অভিযোগ, নানা অকথ্য ভাষায় হুমকি দিতেন শামীম। তার গায়েও নাকি হাত তুলতেন অভিনেতা। শুধু তাই নয়, মাদক গ্রহণ করে অভিনেত্রীর সঙ্গে বাজে আচরণ করতেন বলেও অভিযোগ আনেন তিনি।প্রিয়াঙ্কার ভাষ্য, ‘অভিনেতা শামীম হাসান সরকার একটা সিন চলাকালিন আমার সঙ্গে খুবই বাজে আচরণ করেছেন। আমার গায়ে হাত তুলতো। প্রকাশ্যে ধর্ষণের হুমকি দিত। একটান গাঁজা খেয়ে আবার সিন করত।’প্রিয়াঙ্কার এসব অভিযোগের পর সংবাদমাধ্যমে মুখ খোলেন শামীম হাসান। অভিনেতা বলেন, ‘মাদক সেবনের অভিযোগ খুব গুরুতর। আমাদের শুটিং হাউজের সব জায়গায় সিসি ক্যামেরা আছে আপনারা চাইলে আমি সেগুলো আপনাদের দিতে পারি। যদি কেউ প্রমাণ করতে পারে আমি মিডিয়া ছেড়ে দেব।’এছাড়া অভিনেত্রীর গায়ে হাত তোলার বিষয়ে তিনি বলেন, ‘আমার অভিনয় জীবনের ১০ বছর চলছে। এ জীবনে আমি কারও গায়ে কখনো হাত তুলিনি।’ শামীম বলেন, ‘যিনি আমার বিরুদ্ধে এমন অভিযোগ দিলেন তিনি একটি নাটকের লটে আমার সঙ্গে আগেও কাজ করেছেন। আমাদের মধ্যে কোনো শত্রুতা নেই। গত পরশুদিন থেকে ওই নাটকের নতুন লটের শুটিং শুরু হয়েছে। তিনি সেটে এসেই রিলস ও টিকটক নিয়েই ব্যস্ত হয়ে পড়েন। এ সময় আমি অনেকটা রাগ করেই বলেছি, যদি রিলস বানাতেই হয় তাহলে বাইরে গিয়ে কারো, শুটিং সেটে এসব চলবে না। শুধু এতটুকুই।শামীম হাসান সরকার আরও বলেন, ‘একটা মিথ্যা অভিযোগ যেহেতু উঠেছে আমাকে তো ব্যবস্থা নিতেই হবে। একটা মিথ্যা বিষয় আমি কখনো ছেড়ে দেব না। আগে আমার পরিবার শিল্পী ও সংগঠনের সঙ্গে কথা বলব, যদি তারা আইনি ব্যবস্থা নিতে বলেন তাহলে সেটাই হবে।’

ট্যাগস :

অভিনেত্রীকে মারধর ও ধর্ষণের হুমকির অভিযোগ, জবাব দিলেন শামীম

আপডেট সময় : ০২:১০:১৮ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫