ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুড়িগ্রাম জেলা কারাগারে জেলারের অবহেলায় হাজতির মৃত্যু। Logo ধামরাইয়ে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা

অভিনয়ে নাম লেখালেন নায়ক ইমনের স্ত্রী, আসছেন রোমান্টিক গল্পে

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:০৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫ ৪৬৩ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

শোবিজের জন্য এটি একটি চমকপ্রদ ঘটনা বটে। বাস্তব জীবনের সেলিব্রিটি দম্পতিরা পর্দায় হাজির হতে যাচ্ছেন। চিত্রনায়ক মামনুন ইমন তার স্ত্রী আয়েশা ইসলাম আশার সঙ্গে একটি বিজ্ঞাপনে কাজ করেছেন। এটি দিয়ে অভিনয়ে নাম লেখালেন আয়েশা। মামনুন ইমন তার ব্যক্তিগত জীবন গোপন রাখতে পছন্দ করেন। ২০০৮ সালে আয়েশাকে বিয়ে করেন তিনি। বিয়ের সেই খবর সাত বছর পর প্রকাশ পায়। ইমন সোশ্যাল মিডিয়াতেও খুব একটা তার স্ত্রীর সাথে পোস্ট করেন না এবার তিনি স্ত্রী আয়েশার সাথে প্রথমবারের মতো পর্দায় হাজির হচ্ছেন। সম্প্রতি তারা একটি বিজ্ঞাপনে শুটিং করেছেন। ইমন বলেন, ‘এটি একটি অনন্য এবং স্মরণীয় অভিজ্ঞতা ছিল আমার জন্য। স্বামী-স্ত্রী মিলে কাজ করেছি।‘এটি প্রথমবার। তবে শেষবার কি না জানিনা’- মজা করে বললেন চিত্রনায়ক ইমন। তিনি জানালেন, স্ত্রীর সঙ্গে কাজের জন্য একটি রোমান্টিক গল্পকেই বেছে নিয়েছেন তিনি। এটি দর্শকেরও ভালো লাগবে বলে প্রত্যাশা তার। ইমনের স্ত্রী মডেল হওয়া প্রসঙ্গে বলেন, ‘ইমন সাহস জুগিয়েছে তাই কাজটি করতে পারলাম। এটা একটা নতুন অভিজ্ঞতা আমার জন্য। দেখার অপেক্ষায় আছি কেমন ফিডব্যাক আসে।’

ট্যাগস :

অভিনয়ে নাম লেখালেন নায়ক ইমনের স্ত্রী, আসছেন রোমান্টিক গল্পে

আপডেট সময় : ০৩:০৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫