ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুড়িগ্রাম জেলা কারাগারে জেলারের অবহেলায় হাজতির মৃত্যু। Logo ধামরাইয়ে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা

অবশেষে বিচ্ছেদ হচ্ছে পিট ও জোলির

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৩৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪ ৩৩২ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট দীর্ঘ ৮ বছর আইনি লড়াই শেষে অবশেষে বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। এ সংবাদটি জানিয়েছেন জোলির আইনজীবী। তবে পিটের আইনজীবী এ প্রসঙ্গে এখনো কোনো তথ্য প্রকাশ করেননি। হলিউডের আলোচিত তারকা জোলি ও পিট ২০১৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। দুবছর না যেতেই ২০১৬ সালে জোলি আদালতে ডিভোর্সের জন্য আবেদন করেন। ‘অমিমাংসিত মতবিরোধের’ ডিভোর্সের কারণ হিসেবে তিনি আদালতকে জানান।জোলি পিটের সংসারে ৬ সন্তান রয়েছে। একসময় তাদের অভিভাবকত্ব কে নেবেন, এই নিয়ে তিক্ত লড়াই শুরু হয় জোলি ও পিটের মধ্যে। ২০২১ সালে আদালত তাদের সন্তানের যৌথ অভিভাবকত্বের সিদ্ধান্ত জানায়। মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’ সিনেমার মাধ্যমে ২০০৫ সালে জোলি ও পিটের পরিচয় হয়। এরপর তারা প্রেমে পড়েন ও বিয়ে করেন।অ্যাঞ্জেলিনা জোলির অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘জিয়া’, ‘অরিজিনাল সিন’, ‘সল্ট, ‘লারা ক্রফট’, ‘ টুম্ব রেইডার’, ‘ইন্টারাপটেড’, ‘চেঞ্জলিং’ও ‘গার্ল’। অন্যদিকের ব্র্যাড পিটের আলোচিত সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘ওয়ানস আপঅন অ্যা টাইম ইন হলিউড’, ‘ফাইট ক্লাব’ এবং ‘টুয়েলভ মাংকিজ’।

ট্যাগস :

অবশেষে বিচ্ছেদ হচ্ছে পিট ও জোলির

আপডেট সময় : ০৩:৩৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪