ঢাকা ১১:১২ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আইফায় ১২ পুরস্কার জিতল ধুরন্ধর, কার হাতে উঠল কোন পুরস্কার? Logo সাঈদ আনোয়ারের রেকর্ডে ভাগ বসালেন ফখর জামান Logo Logo বিক্ষোভ করা শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ, যান চলাচল স্বাভাবিক Logo সোমবার থেকে ১৩ সিটি করপোরেশনে ই-রিকশা নিবন্ধন কার্যক্রম শুরু, ফি ৮-১০ হাজার টাকা Logo প্রেমের আড়ালে প্রতারণার ফাঁদ, বড় পর্দায় আসছে সুমন পলাশের ‘ফিল্টার’ Logo পণ্যমূল্যের ঊর্ধ্বগতিতে বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তাহীনতা বাড়ার শঙ্কা Logo ট্রাম্প কি ক্ষমতা হারাবেন? কতটা গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচন Logo খেলনা বিক্রি করতে গিয়ে গার্মেন্টস কর্মীর সঙ্গে প্রেম, এলো ‘ঝুনঝুনি’ Logo মাও বিতর্কে চীনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে লা লিগা সভাপতি

অনুমোদনহীন প্রসাধনীতে বিএসটিআইয়ের স্টিকার, অর্ধলক্ষ টাকা জরিমানা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৩৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩ ২৭৬ বার পঠিত

বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটে মেসার্স জারা এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী ব্যবসায়ী আব্দুল জলিল হাওলাদারকে অর্ধ লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। আজ দুপুরে অনুমোদনহীন প্রসাধনীতে বিএসটিআইয়ের স্টিকার ব্যবহার ও বিভিন্ন দামী ব্রান্ডের কসমেটিকসের মোড়ক সংরক্ষনের অপরাধে এই জরিমানা করা হয়। সেই সাথে বেশকিছু সিল ও মোড়ক পুড়িয়ে ফেলা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন।

তিনি বলেন, বিএসটিআই ও বিভিন্ন ব্রান্ডের সিল তৈরি করে নকল প্রসাধনীর প্যাকেটে লাগিয়ে বাজারজাত করতেন জারা এন্টারপ্রাইজের স্বত্ত্বাধাকারী। এই অপরাধে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসব প্রসাধনী নকল কিনা তা পরীক্ষার জন্য কিছু প্রসাধির স্যাম্পল সংগ্রহ করা হয়েছে। যা ঢাকায় ল্যাব টেস্টের জন্য পাঠানো হবে। ল্যাব টেস্টের রিপোর্টে নকলের প্রমান পেলে এই প্রতিষ্ঠানের ব্যাপারে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানান তিনি।

জারা এন্টারপ্রাইজের বাজারজাত করা পন্যের মধ্যে রয়েছে, ফগ বডি স্প্রে, সাইবা বিউটি ক্রিম, রেইন এক্সরে, স্পানিশ অলিভ অয়েল, আমলকি হেয়ার অয়েল, অনিয়ন হেয়ার অয়েলসহ বিভিন্ন প্রসাধনী রয়েছে।

অনুমোদনহীন প্রসাধনীতে বিএসটিআইয়ের স্টিকার, অর্ধলক্ষ টাকা জরিমানা

আপডেট সময় : ০৬:৩৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩