দেশের মোট জনসংখ্যার পুরুষের চেয়ে নারীর সংখ্যা ৩১ লাখ বেশি
- আপডেট সময় : ০১:৩৯:৩২ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪ ৩৫০৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
দেশে জনসংখ্যা বেড়েছে। বর্তমানে দেশের মোট জনসংখ্যা ১.৭ মিলিয়ন বৃদ্ধি পেয়ে ১৭.১৫ মিলিয়নে উন্নীত হয়েছে। মোট জনসংখ্যার মধ্যে নারী ৮ কোটি ৭৩ লাখ এবং পুরুষ ৮ কোটি ৪২ লাখ। অর্থাৎ দেশে পুরুষের তুলনায় নারীর সংখ্যা ৩১ লাখ বেশি।
রোববার (২৪ মার্চ) রাজধানীর আগারগাঁও পরিসংখ্যান ভবনে প্রকাশিত বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিস্টিকস-২০২৩ জরিপ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিএস।
এর আগে, ২০২২ সালের আদমশুমারি অনুসারে, দেশের মোট জনসংখ্যা ছিল ১৬.৯৮ মিলিয়ন। সে হিসেবে চলতি বছরের জানুয়ারিতে দেশের জনসংখ্যা দাঁড়িয়েছে ১৭.১৫ মিলিয়নে। তবে, ২০১১ সালের আদমশুমারি অনুসারে দেশের জনসংখ্যা ১৭ কোটি ৩৫ লাখ।
সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশে সর্বশেষ চূড়ান্ত জনসংখ্যা ছিল ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন। সে হিসেবে দেশের জনসংখ্যা বেড়েছে ১৭ লাখ ৬১ হাজার ৮৯ জন।
বয়সভিত্তিক জনসংখ্যার বিন্যাস: ০-৪ বছর ১০.২২ শতাংশ, ৫-১৪ বছর ১৮.৫৬ শতাংশ, ১৫-২৪ বছর ১৮.৬৭ শতাংশ, ২৫-৩৯ বছর ২২.২৮ শতাংশ, ৪০-৪৯ বছর ১১.৮৭ শতাংশ, ৫০-৫৯ বছর ৮.৯৩ শতাংশ, ৬০-৬৪ বছর ৩.৩৩ শতাংশ এবং ৬৫+ বছর ৬.১৪ শতাংশ।
২০২৩ সালে জন্মের সময় প্রত্যাশিত আয়ুষ্কাল পরিসংখ্যানিকভাবে অপরিবর্তিত রয়েছে, যা ৭২.৩ বছর। জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার (জঘও) ১.৩৩ শতাংশ যা ২০২২ সালে ছিল ১.৪০ শতাংশ। লিঙ্গ অনুপাত কিছুটা নিম্নমুখী যা ২০২৩ সালে দাঁড়িয়েছে ৯৬.৩ শতাংশ এবং নির্ভরশীলতার অনুপাত ৫৩.৭ শতাংশ।






















