ঢাকা ১০:৫১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুড়িগ্রাম জেলা কারাগারে জেলারের অবহেলায় হাজতির মৃত্যু। Logo ধামরাইয়ে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা

৩ হাজারেরও বেশি পর্দায় মুক্তি পেয়ে ফের নতুন নজির গড়বে ‘পাঠান’

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:১৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩ ২৪৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
শাহরুখ খানের ছবি ‘পাঠান’ মুক্তির পরও হারিয়ে যায়নি। এই ছবি নতুন করে দৌড় শুরু করতে চলেছে। স্পাই থ্রিলার ‘পাঠান’ রাশিয়া ও কমনওয়েলথ দেশের তিন হাজারের বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ছবিটি রাশিয়ান ভাষায় ডাবিং করা হচ্ছে।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবির তাই নজির একটি নয়। এত বড় পরিসরে আর কোনো ভারতীয় ছবি বিশ্বে ছড়িয়ে পড়েনি। ‘পাঠান’ ১৩ জুলাই ৩,০০০ টিরও বেশি স্ক্রিনে মুক্তির মাধ্যমে একটি নতুন নজির স্থাপন করবে। চার বছর পর ‘পাঠান’ দিয়েই পর্দায় ফিরেছেন বলিউড বাদশাহ শাহরুখ। এত বিপুল জনপ্রিয়তা নায়কের জীবনে বড় অর্জন।

সব মিলিয়ে অ্যাকশনে ভরপুর থ্রিলারটি আন্তর্জাতিক দর্শকদের কাছে বেশ সাড়া ফেলেছে। গত ১২ মে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘পাঠান’।

পাঠানের প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মস-এর আন্তর্জাতিক ডিস্ট্রিবিউশনের ভাইস প্রেসিডেন্ট নেলসন ডি’সুজা মিডিয়াকে বলেছেন যে সিনেমা সবসময়ই দেশ, সংস্কৃতি এবং জাতিসত্তার মধ্যে ব্যবধান কমিয়েছে। এটি সীমান্তের বেড়ার ওপারের মানুষকে মুগ্ধ করেছে।

৩ হাজারেরও বেশি পর্দায় মুক্তি পেয়ে ফের নতুন নজির গড়বে ‘পাঠান’

আপডেট সময় : ০৫:১৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩