ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চূড়ান্ত সমঝোতায় ইরান পেতে পারে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা-সুবিধা Logo মার্কিন নীতিতে পরিবর্তন, বাজারমূল্যে তেল বিক্রির সুযোগ পাচ্ছে ইরান Logo ৫-৭ খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী Logo কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত Logo  জলাশয় ও  শিশু সুরক্ষায় সাত দফা প্রস্তাবনা প্রকাশ করল সামাজিক সংগঠন ‘ঢেউ’ Logo রাজাপুরে খালের জরাজীর্ণ ব্রিজের লোহার বিম নড়বড়ে; বাঁশ-সুপারী গাছ দিয়ে চলছে পারাপার Logo নীলফামারীর ডিমলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন  Logo গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের ৩০ নেতা-কর্মী গ্রেপ্তার Logo কিশোরগঞ্জে সাংবাদিকের উপর হামলা, চেয়ারম্যানসহ জড়িতদের গ্রেপ্তারের দাবি Logo ব্রাহ্মণবাড়িয়ায় আলোচিত শিপ্রা রানী হত্যাকান্ডের রহস্য উদঘাটন 

৩ দিনে কত আয় করল শাকিব খানের ‘তাণ্ডব’

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৩৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫ ১১৮২ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

এবারের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খানের ‘তাণ্ডব’ সিনেমা। রায়হান রাফী পরিচালিত এই সিনেমা মুক্তির প্রথমদিন থেকেই চুটিয়ে ব্যবসা করছে। সিঙ্গেল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্সগুলোতেও দর্শকরা তাণ্ডব দেখতে হুমড়ি খেয়ে পড়ছে। এমন অবস্থায় স্বাভাবিকভাবেই প্রশ্ন ছিল, বিগ বাজেটের এই সিনেমা এখনও পর্যন্ত কত আয় করেছে? বাংলাদেশে যেহেতু কোনো বক্স অফিস কালেকশনের রেকর্ড নেই, সে হিসেবে সিঙ্গেল স্ক্রিন থেকে ঈদে মুক্তির ৪র্থ দিন পর্যন্ত কোন সিনেমা কত টাকা আয় করেছে তা সহজে জানার খুব একটা সুযোগ নেই। তবে মাল্টিপ্লেক্স থেকে মুক্তির ৩ দিনে শাকিব খানের এই সিনেমা কত আয় করেছে সে বিষয়ে একটা তথ্য পাওয়া যাচ্ছে।ঈদে দেশজুড়ে প্রায় ১৩৩ টি সিনেমা হলে মুক্তি পেয়েছিল শাকিব খানের তাণ্ডব। শুরুর দিন থেকেই অধিকাংশ প্রেক্ষাগৃহে হাউজফুল যাচ্ছে সিনেমাটি। প্রথমদিনে সিনেপ্লেক্সে ২৮টি শো ছিল তাণ্ডবের। যেখান থেকে আয় হয়েছিল ৩৬ লাখ ৭৪ হাজার। এর আগে গত বছর মুক্তিপ্রাপ্ত প্যান ইন্ডিয়া সিনেমা ‘দরদ’ মুক্তির প্রথম দিনে মাল্টিপ্লেক্স থেকে আয় করেছিল ৩০ লাখ ৬৮ হাজার। সে হিসেবে ‘তাণ্ডব’ দরদেরও রেকর্ড ছাড়িয়ে যায়।ঈদের দ্বিতীয় দিনে মাল্টিপ্লেক্সে দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় তাণ্ডবের শো। আয়টাও বেড়ে হয় প্রায় দ্বিগুন। এদিন স্টার সিনেপ্লেক্স, লায়ন সিনেমাস, গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার, মম ইন, গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্স, মণিহার সিনেপ্লেক্স, মধুবন সিনেপ্লেক্স, স্বপ্নীল সিনেপ্লেক্স মিলিয়ে তাণ্ডবের মোট শো চলেছে ৮১টি। যেখানে প্রায় ৭৪ লাখ টাকার টিকিট বিক্রি হয়েছে। ফলে ঈদের দুইদিন শেষে ‘তাণ্ডব’ সিনেমার মোট মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন ১ কোটি ১০ লাখ টাকা। ঈদের তৃতীয় দিনেও তাণ্ডব ঝড় অব্যাহত ছিল। এদিন দেশের বিভিন্ন মাল্টিপ্লেক্সে প্রায় ৭৫ লাখ টাকার টিকিট বিক্রি হয়েছে। তিনদিন শেষে ‘তাণ্ডব’-এর মোট মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন দাঁড়ায় ১ কোটি ৮৫ লাখ টাকা। যা চতূর্থ দিনে ২ কোটি ছাড়িয়ে যাবে বলেই অনুমান করা যাচ্ছে।‘তাণ্ডব’ এর প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন, ‘আমার বিশ্বাস, দর্শকের যে আগ্রহ দেখা যাচ্ছে, তাতে তাণ্ডব সিনেপ্লেক্স ইতিহাসের অন্যতম সর্বোচ্চ সংখ্যক শো-এর ছবি হয়ে উঠবে। ১৩৯টি হলের মধ্যে ১৩৩টি হলে ছবিটি মুক্তি পেয়েছে। প্রত্যেক জায়গা থেকেই অভাবনীয় সাড়া পাচ্ছি।

উল্লেখ্য, ‘তাণ্ডব’ রায়হান রাফীর সপ্তম সিনেমা। শাকিব খানের সঙ্গে এটি তার দ্বিতীয় কাজ। এর আগে এই জুটিকে ‘তুফান’ সিনেমায় দেখা যায়, যেটি দর্শকমহলে ব্যাপক প্রশংসিত হয়েছিল।‘তাণ্ডব’ সিনেমায় শাকিব খান ছাড়াও আরও অভিনয় করেছেন জয়া আহসান, সিয়াম আহমেদ, আফরান নিশো, আফজাল হোসেন, সাবিলা নূর, রোজী সিদ্দিকী, ডা. এজাজ, এফএস নাঈম, ফজলুর রহমান বাবু, কাজী রাকায়েতসহ আরও অনেকে।

ট্যাগস :

৩ দিনে কত আয় করল শাকিব খানের ‘তাণ্ডব’

আপডেট সময় : ০৫:৩৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫