ঢাকা ০৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভিভো ভি৮০-এর রং, ডিজাইন ও ক্যামেরায় মুগ্ধ হবে সবাই! Logo স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি Logo রামায়ণে মুসলিম আমেজের গান, জবাব দিলেন এ আর রহমান Logo নাহিদার অধিনায়কত্বের শুরুতেই দলে ফিরলেন সুমনা Logo ইসরায়েলবিরোধী বিক্ষোভে উত্তাল থাইল্যান্ড Logo আইনি অধিকারের মধ্যে কাউকে হত্যা করার অধিকার আছে পুলিশের Logo ব্রাহ্মণবাড়িয়ায় নেশার টাকার জন্য স্ত্রী হত্যা রক্তাক্ত মরদেহ উদ্ধার Logo বাক্কোর নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি ফয়সল আলিম সাধারণ সম্পাদক নাহিদ হোসেন Logo আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস Logo ২০ জনের বেশি নাবিককে হত্যা করেছে ইরান, দাবি সেন্টকমের

২১৭ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৩৫:২৬ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪ ১১৪৬ বার পঠিত

ডেস্ক রিপোর্ট :

অভিনব কৌশলে মোটর সাইকেলের সিট কভারের ভিতর এবং ফলের ঝুড়িতে করে মাদক বহনকালে রাজবাড়ীর পাংশা ও ফরিদপুরের কোতয়ালী এলাকা হতে ২১৭ বোতল ফেনসিডিলসহ ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ এবং মাদক বহনে ব্যবহৃত মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

৯ মার্চ শনিবার দুপুরে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার পাংশা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে অভিনব পন্থায় মোটরসাইকেলের সিট কভারের ভিতর করে ফেনসিডিল বহনকালে আনুমানিক ২,০১,০০০ টাকা মূল্যমানের ৬৭ বোতল ফেনসিডিলসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ আলফাজ উদ্দিন (২২), পিতা-মোঃ আবুছার আলী বিশ্বাস, সাং-মেদিনীপুর, থানা-জীবন নগর, জেলা-চুয়াডাঙ্গা বলে জানা যায়। এসময় তার নিকট থেকে মাদক বহনে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।

অপরদিকে একই রাতে র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল ফরিদপুর জেলার কোতয়ালী এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে অভিনব কৌশলে ফলের ঝুড়িতে করে ফেনসিডিল বহনকালে আনুমানিক ৪,৫০,০০০ টাকা মূল্যমানের ১৫০ বোতল ফেনসিডিলসহ আরেকজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ জাহিদুল ইসলাম ওরফে জাহিদ (২৯), পিতা-মোঃ আলী হোসেন, সাং-দৌলাতদিয়াড়, থানা-চুয়াডাঙ্গা সদর, জেলা-চুয়াডাঙ্গা বলে জানা যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে অভিনব কৌশলে রাজধানী ঢাকা, ফরিদপুর ও রাজবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে পৃথক মাদক মামলা রুজু করতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

২১৭ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময় : ০৭:৩৫:২৬ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪