ঢাকা ১০:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ Logo জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন বিএম কলেজের দুই শিক্ষার্থী Logo গৌরনদীর দুই যুবক মাদকসহ বরিশালে আটক Logo সীমান্তে ফের বড় চালান জব্দ, ভারতীয় পণ্যের রহস্যময় প্রবেশপথে বিজিবির হানা Logo কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা ভাংচুর, আ’লীগ নেতার বাড়িতে আগুন Logo এ দেশে কেউ আর ভাগ্যহত থাকবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল Logo কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রশিক্ষণ, সনদ বিতরণ ও পরিচিতি সভা Logo বাঁশ এখন বাণিজ্যিক চাষের উদ্ভিদ, লাভবান হচ্ছেন অনেক পরিবার Logo মন্দিরের মেহেদি পরলে এক বছরের মধ্যে বিয়ে নিশ্চিত, তিন ঘণ্টায় শেষ ৩৫০০ কেজি Logo মাদকের গডফাদার বিএনপির হলেও ধরতে যেন হাত না কাঁপে: আইনমন্ত্রী

২ দিনের রিমান্ডে বিএনপি নেতা চাঁদ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:২৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ৭ জুন ২০২৩ ২৬২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির মামলায় বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে রিমান্ডে নেওয়া হয়েছে।

বুধবার (৭ জুন) সকালে পুলিশ আসামি চাঁদকে আদালতে হাজির করে। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হক চকবাজার থানার মামলায় শুনানি শেষে তার ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ২৫ মে রাজধানীর চকবাজার থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন আশিকুর রহমান অনু নামে এক ছাত্রলীগ নেতা। এরপর পরিদর্শক জাকির হোসেন ২৮ মে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আসামিদের উপস্থিতিতে আজ শুনানির দিন ধার্য করেন।

রিমান্ড আবেদনে মামলার তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেন, আসামি আবু সাঈদ চাঁদ (৬৫) কীভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানকে হত্যার হুমকি দিয়ে প্রকাশ্যে কবরে পাঠানোর হুমকি দেন। তার এ বক্তব্যের পেছনে কারা রয়েছে এবং অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা বাংলাদেশ থেকে ষড়যন্ত্র করছে, নাকি বিদেশ থেকে ষড়যন্ত্র করছে?

রিমান্ড আবেদনে আরও বলা হয়, সন্ত্রাসী কর্মকাণ্ড পরিকল্পনার মূলহোতা শনাক্ত এবং গ্রেফতারসহ অন্য অজ্ঞাতপরিচয় পলাতক আসামিদের শনাক্তপূর্বক গ্রেফতার তথ্য মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে চাঁদকে ১০ দিনের রিমান্ডে নেওয়া একান্ত প্রয়োজন।

গত ১৯ মে রাজশাহীর পুঠিয়ার শিবপুর হাইস্কুল মাঠে বিএনপির জনসভায় দেওয়া বক্তৃতায় আবু সাঈদ চাঁদ বলেন, আর ২৭ দফা বা ১০ দফা নয়। শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে।

২ দিনের রিমান্ডে বিএনপি নেতা চাঁদ

আপডেট সময় : ০৪:২৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ৭ জুন ২০২৩