১৩১৫ পিস ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
- আপডেট সময় : ০৯:৪০:০৯ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩ ৩৪২ বার পঠিত

ডেস্ক রিপোর্ট :
রাজধানীর খিলগাঁও এলাকা হতে ১৩১৫ পিস ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০ এবং মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কারও জব্দ করা হয়েছে।
২৪ ডিসেম্বর রবিবার আনুমানিক দুপুর ১২.৫০ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার খিলগাঁও এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আনুমানিক ৩,৯৪,৫০০ টাকা মূল্য মানের ১৩১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম ছাবেকুন নাহার (৩৬), পিতা- আব্দুল হাকিম, সাং-গোদার বিল, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার বলে জানা যায়। এসময় তার নিকট থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ১টি প্রাইভেট কার জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ছাবেকুন নাহার একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীর খিলগাঁওসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।























