ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জবিতে ২০ শিক্ষার্থীর চলচ্চিত্র প্রদর্শন, অনুষ্ঠিত হলো ‘৩৫ মিলিমিটার-২০২৬’ উৎসব Logo ঢাকাতেও বিদ্যুৎ সংকটের প্রভাব থাকবে, জানাল সরকার Logo বিগ ব্যাশে খেলতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়লেন মার্ক চ্যাপম্যান Logo রাশিয়ায় ভয়াবহ তুষারধস, প্রাণ গেল ১১ পর্বতারোহীর Logo ঢাকার দুই সিটিতে প্রার্থী বদলাচ্ছে এনসিপি, উত্তরে আসিফ ও দক্ষিণে পাটওয়ারী Logo পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো Logo জিডিপির ৩ শতাংশে সৃজনশীল অর্থনীতি নিতে চায় সরকার Logo নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্টের গ্রুপ পর্ব খুলনা-বরিশালে Logo শ্রীলঙ্কার কাছে হেরে আবারও ‘রান কম’ অজুহাত সোবহানার Logo ভেনিস থেকে বাঁধনের বার্তা—‘ছবির মতো সুন্দর নয় জীবন’

হরমুজে নৌ চলাচলে সংকট, বিশ্ববাজারে তেলের দাম ছুঁইছুঁই ৯৭ ডলার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:৫৯:০৮ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ৩৩ বার পঠিত

যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নৌ চলাচলে বড় ধরনের ব্যাঘাতের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ছে। সোমবার (৭ সেপ্টেম্বর) গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সকালে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯৭ ডলারের কাছাকাছি অবস্থান করছিল। সকাল সাড়ে ৮টার বাজারচিত্র অনুযায়ী, ব্রেন্ট ক্রুডের দাম শূন্য দশমিক ৪৩ শতাংশ বেড়ে ৯৬ দশমিক ৬৯ ডলারে এবং মার্কিন ডব্লিউটিআই ক্রুডের দাম শূন্য দশমিক ৬০ শতাংশ বেড়ে ৯২ দশমিক ০৩ ডলারে দাঁড়ায়। তবে মারবান ক্রুডের দাম ১ দশমিক ৩৬ শতাংশ কমে ১০৩ দশমিক ৩০ ডলার এবং প্রাকৃতিক গ্যাসের দাম ১ দশমিক ৫ শতাংশ কমে ২ দশমিক ৯২৯ ডলারে নেমেছে।

এর আগে গত সপ্তাহে জুলাইয়ের পর তেলের বাজারে সবচেয়ে বড় সাপ্তাহিক মূল্যবৃদ্ধি দেখা যায়। ওই সময়ে ব্রেন্ট ক্রুডের দাম ৭ দশমিক ৬ শতাংশ বেড়ে ৯৬ দশমিক ২৮ ডলারে এবং ডব্লিউটিআই ক্রুড প্রায় ১০ শতাংশ বেড়ে ৯১ দশমিক ৪৮ ডলারে পৌঁছায়। বাজার বিশ্লেষণে বলা হচ্ছে, আন্তর্জাতিক সরবরাহ নিয়ে অনিশ্চয়তাই বর্তমানে তেলের দামে অতিরিক্ত ঝুঁকি বা ‘প্রিমিয়াম’ যুক্ত করছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহনপথ হরমুজ প্রণালিতে ট্যাংকার চলাচলও অনিশ্চয়তার মুখে পড়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, একটি নির্দিষ্ট সময়ে মাত্র চারটি জাহাজ প্রণালিটি অতিক্রম করতে পেরেছে, যেখানে সাধারণ ১০ দিনের গড়ে প্রতিদিন প্রায় ১৩টি জাহাজ চলাচল করে। তবে মার্কিন কর্মকর্তাদের দাবি, একদিনে সর্বোচ্চ ১৭ মিলিয়ন ব্যারেল তেল এই পথ দিয়ে পরিবাহিত হয়েছে। মধ্যপ্রাচ্যের সরবরাহ ঝুঁকি বাড়ায় ব্রেন্ট ক্রুডের দাম বর্তমানে ডব্লিউটিআইয়ের চেয়ে ব্যারেলপ্রতি প্রায় ৪ দশমিক ৬৬ ডলার বেশি। বিশ্লেষকদের আশঙ্কা, সংঘাত আরও বাড়লে কিংবা জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলে এই ব্যবধান আরও বাড়তে পারে।

ট্যাগস :

হরমুজে নৌ চলাচলে সংকট, বিশ্ববাজারে তেলের দাম ছুঁইছুঁই ৯৭ ডলার

আপডেট সময় : ১১:৫৯:০৮ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬