ঢাকা ১০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী Logo মিশিগানে ইতিহাস গড়ে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল–সাইদ

সাদ গ্রুপের কাছে ইজতেমার ময়দান হস্তান্তর

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:০৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪ ৩০৫ বার পঠিত

টঙ্গী প্রতিনিধি:

গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম বলেন, আজকে আমরা প্রথম পর্বের আয়োজকদের কাছ থেকে মাঠ বুঝে নিলাম। আমারা দেখেছি ব্যবহার্য জনিত কোনো অসুবিধা হয়েছে কিনা। সেগুলো রিপেয়ার করে দ্বিতীয় পর্বের ইজতেমা আয়োজকদের যাতে কোনো ধরনের অসুবিধা না হয় সে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রথম পর্বের আয়োজনকারী নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছে। তাদের কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করতেছি যে, তারা আমাদের সহযোগীতা করেছেন। আশা করছি সকলের সহযোগীতায় আমরা প্রশাসনের পক্ষ থেকে দ্বিতীয় পর্বের আয়োজনকারীদের জন্য সুষ্ঠু সুন্দরভাবে বিশ্ব ইজতেমা আয়োজন ও সম্পন্ন করতে সক্ষম হবো।

আজ বিকেল ৩টায় গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম ইজতেমা মাঠে উভয় পক্ষের নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রথম পক্ষের কাছ থেকে গ্রহণ এবং দ্বিতীয় পক্ষের আয়োজকদের কাছে (হস্তান্তর অনুষ্ঠানে) তিনি এসব কথা বলেন। তবে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আয়োজনকারী ছিলেন মাওলানা জোবায়ের পন্থি অনুসারিগন। তারা গত ২ থেকে ৪ ফেব্রুয়ারি তিনদিন ইজতেমা সম্পন্ন করেছে। এ বছরে কোনো সমস্যা হয়নি।

তিনি আরো বলেন, আয়োজন শেষে স্বরাষ্ট্র মন্ত্রীর সভার সিদ্ধান্ত অনুযায়ী কেন্দ্রীয় সমন্বয় কমিটির পক্ষে জেলা প্রশাসকের নেতৃত্বে ইজতেমা প্রথম আয়োজনকারীদের কাছ থেকে নির্ধারীত ৩ টার সময় মাঠ হস্তান্তর কার্যক্রম শুরু করে সকল বিষয় আমরা বুঝে নিয়েছে। পরে দ্বিতীয় পর্বের আয়োজকদের কাছে (মাওলানা সাদ কান্ধলভির) নিকট মাঠ বুঝিয়ে দিয়েছি। এসময় উপস্থিত ছিলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব আব্দুল হান্নান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের উপ পুলিশ কমিশনার ইব্রাহিম খানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

মাওলানা জোবায়ের অনুসারীর পক্ষে খন্দকার মেসবাহ উদ্দিন আহমেদ, ইঞ্জিনিয়ার মাহফুজ হান্নান, আলমগীর হোসেন, মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান, মামুন হাশমী, ডা. আজগর, জমির আলী, আবুল হাসনাত, মোস্তফা কামাল, রুহুল আমিনসহ নেতৃবৃন্দ।

মাওলানা সাদ অনুসারী শীর্ষ মুরব্বি ইঞ্জিনিয়ার মহিবুল্লাহ জানান, মঙ্গলবার দুপুরে আমারা জেলা প্রশাসকের কাছ থেকে ইজতেমা মাঠ বুঝে নিয়েছি। বুধবার থেকে আমাদের তাবলীগ সাথীরা মাঠে জমায়েত হতে থাকবেন। এর আগেই পুরো মাঠ গুছিয়ে নেয়া হবে ইনশাল্লাহ।

হস্তান্তর অনুষ্ঠানে মাওলানা সাদ কান্ধলভি অনুসারীদের মধ্যে উপস্থিত ছিলেন, ময়দানের জিম্মাদার ইঞ্জি: মহিবুল্লাহ, ডাক্তার আব্দুছ ছালাম, রেজাউল করিম, মাওলানা আব্দুল্লাহ, ভাই হারুন, মোহাম্মদ সায়েম, হাজী মনির হোসেনসহ প্রত্যেক নজমের জিম্মাদারগন।
মঙ্গলবার দুপুরে এক প্রেস ব্রিফিং এ গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহাবুব আলম বলেন, প্রথম পর্বের মত দ্বিতীয় পর্বেও সার্বিক নিরাপত্তা ব্যাবস্থা একই রকম থাকবে। গোয়েন্দা নজরদারি ও ক্যামেরা সার্বিলেন্স আগের মত আছে। ট্রাফিক বিভাগে অতিরিক্ত জনবল সংযুক্ত আছে। ভ্রাম্যমান হকার মুক্ত রাখাতে পুলিশ কাজ করছে। ইজতেমা আয়োজক কমিটির উভয় পর্বের সাথে সার্বিক বিষয় আলোচনা করে শান্তিপূর্ণ সমাধান করা হয়েছে। আশা করি প্রথম পর্বের ন্যায় দ্বিতীয় পর্ব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।
আগামী শুক্রবার (৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হবে দ্বিতীয় পর্বের মাওলানা সাদ কান্ধলাভি অনুসারীদের বিশ্ব ইজতেমা এবং ১১ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে ৫৭তম বিশ^ ইজতেমা।

সাদ গ্রুপের কাছে ইজতেমার ময়দান হস্তান্তর

আপডেট সময় : ০৮:০৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪