ঢাকা ০১:০৮ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo পাল্টাপাল্টি উত্তেজনা কমাতে সহযোগীদের ওপর হামলা না করার সিদ্ধান্ত Logo দেশে প্রথম ২৯ কার্যদিবসেই মেহেরপুরের ধর্ষণ মামলায় যুবকের মৃত্যুদণ্ড Logo রাজাপুরে ঈদ-উল-আযহা উপলক্ষে ১০ কেজি হারে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ Logo ঈদে আইটেল নিয়ে এলো ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি Logo তরুণদের স্বপ্নের গল্প বলছে ভিভো বাংলাদেশ Logo ২১ মে শেষ সময়, তবু অনিশ্চয়তা কাটেনি: দোকান ফিরে পাবেন কি প্রতিবন্ধী রাজ্জাক? Logo লেবাননে যুদ্ধ বন্ধ ও সেনা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের নতুন শর্ত Logo হাম ও হামের উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মৃতের সংখ্যা বেড়ে ৪৭ Logo নিউ এনার্জি মোবিলিটির আগামী বিনির্মানে আরও তিনটি নতুন মডেল নিয়ে এলো বিওয়াইডি Logo ঈদে গাজীপুর সিটিতে ১২ ঘণ্টায় বর্জ্য অপসারণের ঘোষণা

সাংবাদিকের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ কথা বলায় ক্ষমা চাইলেন তিশা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:২৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩ ৩৫২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

সাম্প্রতিক সময়ে তানজিন তিশা ইস্যু নিয়ে সরগরম মিডিয়া জগত। তার অসুস্থতা নিয়ে ভিন্ন ও মিথ্যা তথ্য প্রকাশ হওয়ায় সাংবাদিকের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ কথা বলেন অভিনেত্রী। প্রতিবদে যোগ দেন গণমাধ্যমকর্মীরা। শনিবার (১৮ নভেম্বর) দুপুর ১টা ৩৩ মিনিটে তিশা তার ভেরিফায়েড ফেসবুকে একটি স্ট্যাটাস শেয়ার করেন। ওই স্ট্যাটাসে নিজের ভুলের জন্য দুঃখ প্রকাশ করে সাংবাদিকদের কাছে ক্ষমা চেয়েছেন তিশা।

অভিনেত্রী তার স্ট্যাটাসে লিখেছেন, বিগত কয়েকদিনের অসুস্থতা এবং আমার পারসোনাল লাইফ নিয়ে নানান ভিত্তিহীন কথা ও সংবাদ এবং পরিচিত অপরিচিত বিভিন্ন ফোন কলে আমি অনেকটাই মেন্টালি পাজলড ছিলাম। এমন সময়ে এক সাংবাদিক ভাইয়ের সাথে কথা বলতে গিয়ে আমি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে উত্তেজিত হয়ে কিছু কথা বলে ফেলি যা আসলে ইনটেনশনালি ছিলো না।

সাংবাদিক ভাইদের একটা কথা আমি উদ্দেশ্যে বলতে চাই আমার সফলতার একটা অংশজুড়ে আপনারাও আছেন এবং আপনাদের প্রতি আমার শ্রদ্ধা ও সন্মান সমসময়ই ছিলো এবং থাকবে। আমার অনাকাঙ্ক্ষিত কথায় আপনারা কষ্ট পেয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

এবং সবার উদ্দেশ্যে আমার একটাই কথা আপনারা আমাকে আমার কাজ ও আপনাদের ভালোবাসায় এতদূর এনেছেন এবং ভবিষ্যতেও কোনো প্রকার গুজবে কান না দিয়ে আমার কাজ ও আমাকে ভালোবেসে যাবেন। আপনাদের সবার দোয়াতে আমাকে রাখবেন।

এর আগে গত বুধবার (১৫ নভেম্বর) মধ্যরাতে হঠাৎ করেই তিশার আত্মহত্যার খবর ছড়িয়ে পড়ে। গুজব ছড়িয়েছে, অভিনেতা মুশফিক ফারহানের সঙ্গে প্রেমের জটিলতার জেরে বাসায় ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন তিশা।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেল ৪টার দিকে অভিনয় শিল্পী সমিতির পক্ষ থেকে জানানো হয়, অভিনেত্রী তানজিন তিশা বাসায় সুস্থ হয়ে উঠছেন।

সাংবাদিকের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ কথা বলায় ক্ষমা চাইলেন তিশা

আপডেট সময় : ০৪:২৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩