ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুড়িগ্রাম জেলা কারাগারে জেলারের অবহেলায় হাজতির মৃত্যু। Logo ধামরাইয়ে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা

সাংবাদিকের কোন প্রশ্নে ক্ষেপেছেন তিশা?

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৫৮:০৯ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩ ২৬৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

সোমবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে যান ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। সেখান থেকে বেরিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। এ সময় এক সাংবাদিককে লক্ষ্য করে অভিযোগের তীর ছুড়ে দেন তিনি।

ডিবি কার্যালয় থেকে বের হওয়ার পর তানজিন তিশাকে ‘সাংবাদিকদের উড়িয়ে দেওয়ার’ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এর জবাবে এই অভিনেত্রী বলেন, আমি একজন নির্দিষ্ট সাংবাদিককে বলেছি, সবাইকে নয়।

‘এক সাংবাদিকের টেক্সট ম্যাসেজ পেয়ে আমি তাকে কল করি। তার ওই ম্যাসেজটি নারী হিসেবে আমার কাছে বেশ স্পর্শকাতর লেগেছে। এই প্রশ্নটা তিনি একজন নারীকে করতে পারেন না।’

তিশা আরও বলেন, এত মানুষের সামনে তিনি (সাংবাদিক) যে প্রশ্ন করেছেন তা আমি তুলে আনতে পারব না। তবে তবে আপনারা ব্যক্তিগতভাবে দেখতে চাইলে দেখাতে পারবো।

পরে জানা যায়, ওই সাংবাদিক মাজহারুল ইসলাম তামিম। দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলে কাজ করছেন তিনি।

মঙ্গলবার (২১ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার সামনে সাংবাদিক ও গণমাধ্যমের বিরুদ্ধে অভিনেত্রী তিশার বক্তব্য ও কর্মকাণ্ডের প্রতিবাদে সারাদেশের বিনোদন সাংবাদিকরা জড়ো হন। সমাবেশে অভিনেত্রী তানজিন তিশাকে ডিবি কার্যালয়ে সাংবাদিক মাজহারুল ইসলাম তামিমের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রত্যাহার ও নিঃশর্ত ক্ষমা চাওয়ার জন্য ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়।

রাজধানীর সার্ক ফোয়ারার সামনে থেকে সাংবাদিক তামিম বলেন, অভিনেত্রী তিশা গর্ভপাত করেছেন, এমন একটি কথা ছড়ায়। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক গুজবই তো ছড়ায়।

সাংবাদিকের কোন প্রশ্নে ক্ষেপেছেন তিশা?

আপডেট সময় : ০৫:৫৮:০৯ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩