ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শনী বন্ধে রুমিন ফারহানার প্রতিবাদ Logo সন্ধ্যা ৭টার মধ্যে শপিংমল ও দোকান বন্ধের নির্দেশ পুনর্বহাল Logo ঝালকাঠিতে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন, প্রধান অতিথি জিয়াউদ্দিন হায়দার Logo নবীনগরে ঈদগাহ মাঠের উন্নয়নে এমপির ২৫ লাখ টাকার ঘোষণা, উচ্ছ্বসিত এলাকাবাসী Logo ‘মা হলেই মানুষ বলে মোটা হয়ে গেছি’—কিয়ারা আদভানি Logo যে স্টেডিয়ামে বিশ্বকাপ জিতেছেন পেলে-ম্যারাডোনা Logo পদত্যাগ করলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান Logo বানারীপাড়ায় আরাফাত রহমান কোকো টুর্নামেন্টে ইন্দেরহাওলা যুব প্রগতি সংঘ চ্যাম্পিয়ন Logo শহীদ জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীতে খাবার বিতরণ Logo সাংবাদিকতা রাষ্ট্রের চতুর্থস্তম্ভ, বস্তুনিষ্ঠ সংবাদে বাধা এলে পাশে থাকব : মাহমুদুল হাসান ফেরদৌস

সাংবাদিকতা রাষ্ট্রের চতুর্থস্তম্ভ, বস্তুনিষ্ঠ সংবাদে বাধা এলে পাশে থাকব : মাহমুদুল হাসান ফেরদৌস

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:২৩:০৯ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬ ৮৩ বার পঠিত

হাওলাদার বেলাল, ঝালকাঠি জেলা প্রতিনিধি :
সাংবাদিকতা রাষ্ট্রের চতুর্থস্তম্ভ উল্লেখ করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের তাগিদ দিয়েছেন দুবাই প্রবাসী ব্যবসায়ী ও যুবদল নেতা মাহমুদুল হাসান ফেরদৌস। ১ জুন সোমবার সকাল ১০টায় রাজাপুর প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাব সদস্যদের সাথে মতবিনিময় সভায় বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুবাইস্থ শামস আল মাহা আইটি সলিউশন এলএলসি- এর ম্যানেজিং ডিরেক্টর ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দুবাই শাখার সভাপতি মাহমুদুল হাসান ফেরদৌস বলেন, সাংবাদিক হচ্ছে সমাজের দর্পণ তাই সব সময় আপনাদের সংবাদ পরিবেশনের ক্ষেত্রে বস্তুনিষ্ঠতা অত্যাবশ্যকীয়। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে যদি বাধা-বিপত্তি আসে আমি আপনাদের পাশে আছি। তিনি আরও বলেন, সাংবাদিকতা রাষ্ট্রের চতুর্থস্তম্ভ। তাই সমাজ এবং রাষ্ট্র আপনাদের কাছে বস্তুনিষ্ঠ সংবাদ প্রত্যাশী। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাজাপুর প্রেসক্লাবের সভাপতি মো: মনিরুজ্জামান খান। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক খলিলুর রহমান। এসময় প্রেসক্লাবের সদস্যগণ উপস্থিত ছিলেন। এসময় ক্লাব সদস্যগন তাকে ফুলদিয়ে বরণ করে নেয়।

ট্যাগস :

সাংবাদিকতা রাষ্ট্রের চতুর্থস্তম্ভ, বস্তুনিষ্ঠ সংবাদে বাধা এলে পাশে থাকব : মাহমুদুল হাসান ফেরদৌস

আপডেট সময় : ০২:২৩:০৯ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬