ঢাকা ০১:২৬ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুড়িগ্রাম জেলা কারাগারে জেলারের অবহেলায় হাজতির মৃত্যু। Logo ধামরাইয়ে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা

শ্রদ্ধামঞ্চ করা হয়েছিল প্রবীর মিত্রর জন্য, প্রথম জানাজা সম্পন্ন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৩২:৫২ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫ ২৪০ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

অভিনেতা প্রবীর মিত্রের স্মৃতির প্রতি শেষ শ্রদ্ধা জানানোর জন্য বিএফডিসিতে মঞ্চ তৈরি করা হয়েছে। এখানে তাকে তার দীর্ঘদিনে সহকর্মীরা শেষ শ্রদ্ধা নিবেদন করেন। প্রয়াত এ অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য এসেছিলেন, মিশা সওদাগর, আলমগীর, সুব্রত, বাপ্পী চৌধুরী, মেহেদী প্রমুখ। তাকে আরও শেষ শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস), চলচ্চিত্র প্রযোজক সমিতি, পরিচালক সমিতি, শিল্পী সমিতি, ফিল্ম ক্লাব সহ বিভিন্ন অঙ্গসংগঠনের সদস্যরা।সবার শ্রদ্ধা নিবেদন শেষে প্রবীর মিত্রর জানাজা শুরু হয় বেলা ১টা ৪০ মিনিটে। এরপর দ্বিতীয় জানাজা চ্যানেলআই প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এরপর তাকে রাজধানীর আজিমপুর কবরস্থানে সমাহিত করা হবে।রোববার (৫ জানুয়ারি) রাত ১০টা ১০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রবীর মিত্র। রাতে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন প্রবীর মিত্রের ছেলে মিঠুন মিত্র। তার বয়স হয়েছিল ৮১ বছর।প্রবীর মিত্রের তিন ছেলে ও এক মেয়ে—মিঠুন মিত্র, ফেরদৌস পারভীন, সিফাত ইসলাম ও সামিউল ইসলাম। এর মধ্যে সামিউল মারা গেছেন। প্রবীর মিত্রের স্ত্রী অজন্তা মিত্র প্রয়াত হয়েছেন ২০০০ সালে।

ট্যাগস :

শ্রদ্ধামঞ্চ করা হয়েছিল প্রবীর মিত্রর জন্য, প্রথম জানাজা সম্পন্ন

আপডেট সময় : ০৩:৩২:৫২ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫