ঢাকা ০৮:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুয়াকাটা সমুদ্রসৈকতে আবারও ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন Logo কুমিল্লা চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা, পথচারী নিহত Logo বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ Logo বরিশালে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ব্রিজের ঢালাই নিয়ে তোলপাড় Logo রাজাপুরের বড়ইয়া ইউনিয়নের চল্লিশ কাহনিয়া উত্তমপুর দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত Logo বনানীর একটি বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট Logo গাজীপুরে তরুণদের অংশগ্রহণে উৎসবমুখর ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo ক্যাম্পাস নিরাপত্তা জোরদারে গাকৃবিতে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo শুল্ক হুমকির জবাবে যুক্তরাষ্ট্রকে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি চীনের Logo জ্বালানি চাহিদা পূরণে উন্নয়ন সহযোগীদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী

শীতে হাত-পা বেশি ঠান্ডা হলে করণীয়

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৪২:৪১ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪ ৩৫৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

শীতকালে হাত-পা ঠান্ডা হওয়া স্বাভাবিক। কিন্তু সারাক্ষণ হাত-পা ঠান্ডা থাকার কারণে অনেকেই অস্বস্তিতে ভোগেন। কেউ কেউ ব্যথাও অনুভব করেন। আসলে রক্ত প্রবাহ আমাদের শরীরকে উষ্ণ রাখতে সাহায্য করে।

তবে শীতকালে ঠাণ্ডার কারণে হাত-পায়ের রক্তনালীগুলো সংকুচিত হয়ে যায়। ফলে শরীরের এসব অংশে রক্ত চলাচল অনেকটাই কমে যায়। এ কারণে শরীরের এসব অংশে বেশি ঠাণ্ডা অনুভূত হয়।

কিন্তু এটা সবার ক্ষেত্রে হয় না। কেউ কেউ এই সমস্যায় বেশি ভোগেন। আপনার সাথে এমন হলে কি করবেন? জেনে নিন শীতে ঠান্ডা হাত-পা গরম রাখার উপায়-

১. মোজা এবং গ্লাভস পরুন। এ জন্য ভালো কাপড়ের গ্লাভস ও মোজা ব্যবহার করুন। ফলে হাত-পা গরম থাকবে।

২. হাতে ও পায়ে সরিষার তেল মাখুন। ফলে হাত-পায়ে রক্ত চলাচল বাড়বে। উষ্ণ অনুভূতি মিলবে। অনেক সময় রাতে পা ঠাণ্ডা হয়ে শরীরে কাঁপুনি হয়। তাই রাতে ঘুমানোর আগে পায়ে সরিষার তেল লাগান।

৩. নিয়মিত ব্যায়াম শীতে শরীরকে উষ্ণ রাখে। প্রতিদিন কমপক্ষে ৩০ মিনিট ব্যায়াম করুন। ব্যায়াম করলে সারা শরীরে রক্ত চলাচল বৃদ্ধি পায়।

৪. খুব বেশি ঠান্ডা হলে হাত এবং পায়ে হিটিং প্যাড ব্যবহার করুন।

৫. শরীরে রক্ত প্রবাহ কমে যাওয়ার কারণ হলো অ্যানিমিয়ার লক্ষণ। তাই রক্ত প্রবাহ বাড়াতে আয়রন যুক্ত খাবার খান যেমন- শাক, সবজি, মাংস, মাছ ইত্যাদি।

৬. শীতকালে পানি কম খাওয়া হয়। ফলে শরীর আর্দ্রতা হারায়। এ কারণে হাত-পা ঠান্ডা হতে পারে। তাই দিনে পর্যাপ্ত পানি পান করুন।

এই পদ্ধতিগুলো অনুসরণ করার পরও যদি হাত-পা গরম না হয়, তাহলে চিকিৎসকের পরামর্শ নিন। কারণ থাইরয়েড বা রক্তের অভাবেও এই সমস্যা হতে পারে।

শীতে হাত-পা বেশি ঠান্ডা হলে করণীয়

আপডেট সময় : ০৪:৪২:৪১ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪