ঢাকা ০৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শাড়ি-গাজরায় স্নিগ্ধ জয়া, ক্যাপশনে ‘পিরিতের বেদনা’ Logo সূর্যবংশীর পতনের মঞ্চ তৈরি করছে নিউজিল্যান্ড Logo ইশরাকের পদত্যাগ কার্যকর, প্রজ্ঞাপন জারি Logo ৪৩ বছর পর আগামী জুনে সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান আমানপুর Logo সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে হবে: প্রধানমন্ত্রী Logo পটুয়াখালীর ঐতিহাসিক ভারানী খাল এখন কচুরিপানার জঙ্গল: ডেঙ্গু ঝুঁকিতে সবুজবাগ,আরামবাগ, কালিকাপুর বাসিন্দারা! Logo গাজীপুরে নদী থেকে বালু তুলে জলাশয় ভরাট, ড্রেজার ধ্বংস করল প্রশাসন Logo সৌদিতে বাংলাদেশি যুবক নজরুলের মৃত্যুদণ্ড কার্যকর, শোকে প্রাণ গেল ফুফুর Logo তথ্য পেয়েও ছুটতে পারে না ডিএনসি Logo বাংলাদেশে শাওমি টিভি এস প্রো মিনি এলইডি ও শাওমি টিভি এক্স মিনি এলইডি নিয়ে এলো শাওমি

শাড়ি-গাজরায় স্নিগ্ধ জয়া, ক্যাপশনে ‘পিরিতের বেদনা’

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৪৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ২৭ বার পঠিত

অভিনয়ের পাশাপাশি ফ্যাশন স্টেটমেন্ট নিয়ে প্রতিনিয়ত আলোচনায় থাকেন দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান। কখনো আধুনিক পোশাকে, আবার কখনো ঐতিহ্যবাহী দেশীয় সাজে নিজের উপস্থিতিকে অন্যমাত্রায় তুলে ধরেন অভিনেত্রী। এর আগে অবশ্য ভিডিও প্রকাশ করেছিলেন, তাকে দেখা গিয়েছিল এই নতুন সাজে। এবার তার কিছু স্থিরচিত্র প্রকাশ করলেন সামাজিক মাধ্যমে।

ছবিগুলোতে জয়ার পরনে দেখা গেছে অফহোয়াইট সুতি শাড়ি, যার পাড়জুড়ে ছিল ধুসর গোলাপির কাজ। ব্লাউজেও রাখা হয়েছে শাড়ির সঙ্গে সুন্দর সামঞ্জস্য।

কানজুড়ে ঝুলছে ভারী কানের দুল, হাতে অলংকার আর খোলা চুলে ঝুলানো বেলি ফুলের গাজরা। সব মিলিয়ে তার এই বাঙালি সাজ বাড়িয়েছে বাড়তি আকর্ষণ। ছবিগুলোতে তিনি নিজেকে পেছন থেকে ক্যামেরাবন্দি করেছেন। চুলে বেলি ফুলের গাজরা দেখাচ্ছেন, কখনো মুচকি হাসিতে ক্যামেরার দিকে তাকিয়ে ধরা দিচ্ছেন ভিন্ন ভিন্ন ভঙ্গিতে। ছবিগুলোর ক্যাপশনে বাউল সম্রাট শাহ আবদুল করিমের একটি সুপরিচিত গানের বাণী জুড়ে দিয়ে জয়া লিখেছেন, “সখি তোরা প্রেম করিয়ো না, পিরিত ভালা না, প্রেম করছে যে জন জানে সে জন পিরিতের কি বেদনা”।

জয়ার এই চমৎকার সাজ আর কাব্যিক ক্যাপশন নজর কেড়েছে ভক্ত ও অনুরাগীদের। মন্তব্যের ঘরে অনেকেই তাঁর এই স্নিগ্ধ ও অপরূপ রূপের ভূয়সী প্রশংসা করছেন।

ট্যাগস :

শাড়ি-গাজরায় স্নিগ্ধ জয়া, ক্যাপশনে ‘পিরিতের বেদনা’

আপডেট সময় : ০২:৪৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬