ঢাকা ০১:২৯ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুড়িগ্রাম জেলা কারাগারে জেলারের অবহেলায় হাজতির মৃত্যু। Logo ধামরাইয়ে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা

শাকিবের জন্মদিনে কী বার্তা দিলেন বুবলী

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:২৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫ ৩২৪ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। অপু বিশ্বাসের মতো অভিনেত্রী শবনম বুবলীকেও ভালোবেসে বিয়ে করেছিলেন তিনি। তবে কারো সঙ্গেই সংসার জীবন স্থায়ী করতে পারেননি শাকিব। বুবলী এখন শাকিবের জীবনে অতীত। তবে শাকিবের প্রতি তার ভালোবাসা এখনো কমেনি। তাই তো জন্মদিনের শাকিবকে শুভেচ্ছা জানালেন বুবলী। ফেসবুকে তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির মহারাজা শাকিব খান।’ মাঝে জুড়ে দিলেন ভালোবাসার ইমোজি।শাকিব খানের সঙ্গে ‘বসগিরি’ ছবিতে প্রথম দেখা যায় চিত্রনায়িকা শবনম বুবলীকে। এরপর শাকিবের সঙ্গে জুটি হয়ে ডজনখানেক ছবিতে অভিনয় করেছেন বুবলী। ছবিতে অভিনয় করতে গিয়ে শাকিব–বুবলী প্রেমের সম্পর্কে জড়ান। একটা সময় তাদের সন্তানের বিষয়টি প্রকাশ্যে আসে।এরপর বুবলী জানান, ২০১৮ সালের জুলাইয়ে শাকিবের সঙ্গে তার বিয়ে হয়। দুই বছর পর ২০২০ সালের মার্চে পুত্রসন্তানের মা হন তিনি। তাদের সন্তান শেহজাদ খান বীরের জন্মের খবর প্রকাশ্যে আসার পরই দূরত্ব বাড়তে থাকে দুজনের। একপর্যায়ে বুবলীর সঙ্গে বর্তমানে কোনো সম্পর্ক নেই বলে শাকিব দাবি করলেও, নায়িকার দাবি, তাদের মধ্যে এখনো বিচ্ছেদ হয়নি।শাকিব খান এখন পর্যন্ত চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। ভারতের টালিগঞ্জেও বেশ জনপ্রিয় তিনি। তার উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে, ‘জানের জান’, ‘অনন্ত ভালোবাসা’, ‘ঠেকাও মাস্তান’, ‘স্বপ্নের বাসর’, ‘মুখোশধারী’, ‘ও প্রিয়া তুমি কোথায়’, ‘প্রাণের মানুষ’, ‘সাহসী মানুষ চাই’, ‘বস্তির রানী সুরিয়া’, ‘খুনি শিকদার’, ‘আমার স্বপ্ন তুমি’,‘ সিটি টেরর’, ‘সুভা’, ‘বাঁধা’, ‘পিতার আসন’, ‘ডাক্তার বাড়ি’, ‘আমার প্রাণের স্বামী’, ‘তুই যদি আমার হইতি রে’, ‘১ টাকার বউ’, ‘প্রিয়া আমার প্রিয়া’, ‘মাই নেম ইজ সুলতান’, ‘ডেয়ারিং লাভার’, ‘দুই পৃথিবী’। এদিকে পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত দুই সিনেমা, ‘অন্তরাত্মা’ ও ‘বরবাদ’।

ট্যাগস :

শাকিবের জন্মদিনে কী বার্তা দিলেন বুবলী

আপডেট সময় : ০৩:২৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫