ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুয়াকাটা সমুদ্রসৈকতে আবারও ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন Logo কুমিল্লা চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা, পথচারী নিহত Logo বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ Logo বরিশালে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ব্রিজের ঢালাই নিয়ে তোলপাড় Logo রাজাপুরের বড়ইয়া ইউনিয়নের চল্লিশ কাহনিয়া উত্তমপুর দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত Logo বনানীর একটি বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট Logo গাজীপুরে তরুণদের অংশগ্রহণে উৎসবমুখর ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo ক্যাম্পাস নিরাপত্তা জোরদারে গাকৃবিতে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo শুল্ক হুমকির জবাবে যুক্তরাষ্ট্রকে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি চীনের Logo জ্বালানি চাহিদা পূরণে উন্নয়ন সহযোগীদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ আহত ৭

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:২০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪ ৩১৯ বার পঠিত

মুসফিকু রহমান, লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুর শহরে পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৭ জন আহত হয়েছেন। আহত সবাইকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আজ সকাল সাড়ে ১১টায় লক্ষ্মীপুর-রামগতি আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনায় সাতজন আহতের বিষয়টি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আব্দুল সালাম সৌরভ দুপুরে নিশ্চিত করেন।

আহতরা হলেন, পারভিন আক্তার (২৭), তার শিশুপুত্র আল-আমীন হোসেন শান্ত (৬), রত্না বেগম (৩৫), মাহফুজা (৫৬), সফিক (৪০), ইমন (২৫) ও রাকিব (২০)। তারা সবাই সদর উপজেলার ভবানীগঞ্জ ও তেওয়ারীগঞ্জ ইউনিয়নের বাসিন্দা।

আহতদের স্বজনরা জানান, সকাল সাড়ে ১১টার দিকে ভবানীগঞ্জ চৌরাস্তা বাজার এলাকা থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে লক্ষ্মীপুর শহরে আসছিলেন। এসময় ঘটনাস্থলে এসে সিএনজিটি পৌঁছলে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওই সিএনজিতে থাকা শিশু ও নারীসহ ৭ জন আহত হয়। এসময় ঘাতক পিকআপ ভ্যানের চালক গাড়ি রেখে পালিয়ে যায়। এদিকে খবর পেয়ে শহর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের চিকিৎসক সৌরভ বলেন, আহতদের মধ্যে একজনের দুই পায়ের অবস্থা ভালো নয়। আহতদের ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে বলেও জানান এই চিকিৎসক।

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ আহত ৭

আপডেট সময় : ০৮:২০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪