ঢাকা ০১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ঢাকাতেও বিদ্যুৎ সংকটের প্রভাব থাকবে, জানাল সরকার Logo বিগ ব্যাশে খেলতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়লেন মার্ক চ্যাপম্যান Logo রাশিয়ায় ভয়াবহ তুষারধস, প্রাণ গেল ১১ পর্বতারোহীর Logo ঢাকার দুই সিটিতে প্রার্থী বদলাচ্ছে এনসিপি, উত্তরে আসিফ ও দক্ষিণে পাটওয়ারী Logo পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো Logo জিডিপির ৩ শতাংশে সৃজনশীল অর্থনীতি নিতে চায় সরকার Logo নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্টের গ্রুপ পর্ব খুলনা-বরিশালে Logo শ্রীলঙ্কার কাছে হেরে আবারও ‘রান কম’ অজুহাত সোবহানার Logo ভেনিস থেকে বাঁধনের বার্তা—‘ছবির মতো সুন্দর নয় জীবন’ Logo অনুপস্থিতিতে শেখ সেলিমই আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব নেবেন: শেখ হাসিনা

রাশিয়ায় ভয়াবহ তুষারধস, প্রাণ গেল ১১ পর্বতারোহীর

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:৪৩:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ১৬ বার পঠিত

রাশিয়ার উত্তর ককেশাসের কাবার্ডিনো-বালকারিয়া অঞ্চলে ভয়াবহ তুষারধসে অন্তত ১১ জন পর্বতারোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) স্থানীয় জরুরি সেবা কর্তৃপক্ষের তথ্যের বরাতে এ খবর জানিয়েছে সিএনএন।

রোববার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে উত্তর ককেশাসের অন্যতম উঁচু পর্বত মাউন্ট মিঝিরগিতের এলাকায় তুষারধসটি ঘটে। ওই সময় সেখানে ৩৩ জন পর্বতারোহীর একটি দল অবস্থান করছিল।

জরুরি সেবা কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার সকাল ৯টা পর্যন্ত দলটির ১০ সদস্য নিজেদের প্রচেষ্টায় দুর্গম এলাকা থেকে নিচে নেমে আসতে সক্ষম হন। তবে আরও ছয়জন পর্বতারোহীর অবস্থান বা পরিণতি সে সময় পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার পর নিখোঁজ ও আটকে পড়াদের সন্ধানে ব্যাপক উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। অভিযানে ৫০ জনের বেশি জরুরি উদ্ধারকর্মী অংশ নিয়েছেন। তবে দুর্গম পাহাড়ি ভূখণ্ডের পাশাপাশি নতুন করে তুষারধসের আশঙ্কা থাকায় উদ্ধারকাজে বড় ধরনের বাধা তৈরি হয়েছে।

উদ্ধারকারীদের জন্য ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যেই নিখোঁজ পর্বতারোহীদের সন্ধান ও হতাহতদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :

রাশিয়ায় ভয়াবহ তুষারধস, প্রাণ গেল ১১ পর্বতারোহীর

আপডেট সময় : ১১:৪৩:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬