ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী Logo মিশিগানে ইতিহাস গড়ে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল–সাইদ

রামুতে ঘাতক পিকআপ কেড়ে নিলো শিক্ষিকার প্রাণ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৩০:০৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪ ৪৫০ বার পঠিত

মোহাম্মদ হাসান, কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের রামুতে বাড়ির সামনে ফুলের বাগান পরিচর্যা করছিলেন স্কুল শিক্ষিকা ইমারী রাখাইন। মূহুর্তেই নিয়ন্ত্রণ হারিয়ে বেপরোয়া গতিতে আসা পিকআপ চাপা দেয় তাকে। এতে নাড়ি-ভূড়ি বের হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান হতভাগ্য এ শিক্ষিকা। আজ সকাল ৭ টার দিকে রামু-মরিচ্যা সড়কের অফিসেরচর গ্রামে নিজ বাড়ির সামনেই দূর্ঘটনার শিকার হন ওই শিক্ষিকা।

নিহত ইমারী রাখাইন (৪৯) রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের ১নং ওয়ার্ডের অফিসেরচর গ্রামের থোয়ে চা অং এর মেয়ে। পৈত্রিক বাড়িতেই তিনি বসবাস করতেন। তার স্বামীর নাম উলা রাখাইন। ইমারী রাখাইন নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এবং বানিয়ারঝিরি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি।

নিহত ইমারী রাখাইনের ছেলে কক্সবাজার সিটি কলেজের ৩য় বর্ষের ছাত্র উএমং রাখাইন জানিয়েছেন, সকালে তার মা বাড়ির সামনে সড়কের পার্শ্ববর্তী ফুলের বাগান পরিচর্যা করছিলেন। এসময় রামু অভিমুখি দ্রুতগামি একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বাইরে এসে তার মাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মা প্রাণ হারান।

রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ান সড়ক দূর্ঘটনায় শিক্ষিকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

স্থানীয়রা জানিয়েছেন, ইমারী রাখাইন সড়কের বাইরে নিজেদের বাগানে কাজ করছিলেন। গাড়িটি বেপরোয়া গতিতে এসে সড়কের অন্যপাশে গিয়ে তাকে (ইমারী) চাপা দিয়েছে। এটা দূর্ঘটনা নয়, যেন পরিকল্পিত হত্যাকান্ড। দূর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক চালকসহ গাড়িটি আটকের চেষ্টা চালিয়ে ব্যর্থ হন।

জানা গেছে, ইমারী রাখাইন ১ ছেলে, ১ মেয়ের জননী। বড় সন্তান (ছেলে) কক্সবাজার সিটি কলেজে অনার্স ৩য় বর্ষে অধ্যয়নরত এবং মেয়ে এবারের এসএসসি পরীক্ষার্থী। মর্মান্তিক দূর্ঘটনায় শিক্ষিকা ইমারী রাখাইনের মৃত্যুতে কান্নায় ভেঙ্গে পড়েন তার পরিবার-পরিজন। পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া। এলাকাবাসী ঘাতক চালককে আটকসহ এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন।

রামুতে ঘাতক পিকআপ কেড়ে নিলো শিক্ষিকার প্রাণ

আপডেট সময় : ০৫:৩০:০৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪