ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo রাজাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা Logo ভিভো ভি৮০ লাইটঃ প্রি-অর্ডারে ভিভো-এপেক্সের বিশেষ উপহার Logo জ্বালানি আমদানিতে বাড়তি চাপ, ২০২৬ সালে খরচ বাড়তে পারে প্রায় ৩৫ হাজার কোটি টাকা Logo গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছরে বিএনপি বড়ইয়া ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo ইকবাল হাসান মাহমুদ টুকু অসুস্থ: হাসপাতালে দেখতে গেলেন রাষ্ট্রপতি Logo বিশ্বের প্রথম বাজার হিসেবে বাংলাদেশে উন্মোচিত হলো টেকনো ক্যামন স্লিম ৫জি সাথে এসেছে টেকনো ক্যামন এয়ার Logo লিওনেল মেসিকে ধন্যবাদ জানালেন ফিফা সভাপতি ইনফান্তিনো, বললেন অবিস্মরণীয় স্মৃতির জন্য কৃতজ্ঞ Logo এআইয়ের ভবিষ্যৎ গড়ছেন যারা, টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ Logo দীর্ঘ আন্দোলনের পথ পেরিয়ে দেশে গণতন্ত্রের প্রত্যাবর্তন হয়েছে: প্রধানমন্ত্রী Logo টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত সফর নিয়ে অজানা তথ্য প্রকাশের ইঙ্গিত তামিম ইকবালের

রাজাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা

হাওলাদার বেলাল, ঝালকাঠি জেলা প্রতিনিধি :
  • আপডেট সময় : ০৪:১৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ৪৩ বার পঠিত

মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপন উপলক্ষে ঝালকাঠির রাজাপুরে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজাপুর শ্রী শ্রী কেন্দ্রীয় হরিসভা মন্দির প্রাঙ্গণে জমকালো আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি রাজাপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজাপুর থানার অফিসার ইনচার্জ বাবু সুজন বিশ্বাস, ঝালকাঠি জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও বিশিষ্ট সমাজসেবক মোঃ জহিরুল হক সোহেল এবং বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ ওয়াসিম আহমেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু রতন দেবনাথ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বাবু গোপাল কর্মকার।
অতিথিরা বলেন, ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি মানুষের মধ্যে সাম্য, সম্প্রীতি, ভালোবাসা ও মানবিকতার বার্তা ছড়িয়ে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ দিন। শ্রীকৃষ্ণের আদর্শ অনুসরণ করে সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রেখে সবাইকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তারা।

ট্যাগস :

রাজাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা

আপডেট সময় : ০৪:১৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬