ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুড়িগ্রাম জেলা কারাগারে জেলারের অবহেলায় হাজতির মৃত্যু। Logo ধামরাইয়ে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা

রাজনীতিতে কি আসবেন আরেফিন শুভ?

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:০৯:১৩ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩ ৪০১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

সম্প্রতি মুক্তি পেয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন আরেফিন শুভ। শেখ মুজিব চরিত্রে অভিনয় করে রীতিমত তাক লাগিয়ে দিয়েছেন এ অভিনেতা। এরপর থেকেই অনেক ভক্তের প্রশ্ন, শুভ রাজনীতিতে আসবেন কি না?

তবে শুভ অভিনয় বেছে নেন। অভিনয় নিয়েই থাকতে চান বলে জানান তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার নেশা পেশা অভিনয়। আমি অভিনয় নিয়ে থাকতে চাই।’

একজন নেটিজেন মুভিতে ‘মুজিব’ সিনেমায় যোগদানের গল্প শুনতে চান। শুভ বলেন, তার কাছে প্রথম অফার আসেনি। অডিশনের অফার এসেছিল। বলেন, ‘ভারতে ২ বার এবং বাংলাদেশে ৩বার মোট ৫বার অডিশন দেয়ার পর আমাকে নির্বাচিত করা হয়।’

গতকাল শনিবার নিজের ফেসবুক ফ্যান পেজে নেটিজেনদের প্রশ্নের উত্তর দেন তিনি। ‘মুজিব নিয়ে যে কোনো প্রশ্ন করুন’ টপিকে চলেছে এ প্রশ্নোত্তর পর্ব। সেখানেই ভক্তদের কৌতূহল মিটিয়েছেন অভিনেতা।

শুভর কাছে আরেক অনুসারী মন্তব্য করে জানতে চান, মুজিব কি বাস্তব জীবনে এতো রোমান্টিক ছিলেন? কোন দৃশ্যে অভিনয় করতে বেশি কষ্ট হয়েছে? শুভ বলেন, মুজিব তো মানুষের উর্ধ্বে নয়, উনিও পারিবারিক মানুষ ছিলেন। সেগুলো আমরা পর্দায় দেখেছি। পুরো জার্নিটা আমার জন্য স্মরণীয়। তবে ১৫ আগস্টের দৃশ্য করতে বেশি কষ্ট হয়েছে।

অনুসারীরদের প্রশ্নের উত্তরে শুভ জানান, ২০১৯ সাল থেকে তিনি এ ছবিতে মুজিব চরিত্রের জন্য রিহার্সাল করেছেন। ২৭ অক্টোবর ভারতেও মুক্তি পাবে ছবিটি। একে একে বিশ্বের অন্যান্য দেশে মুক্তি দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।

‘মুজিব: একটি জাতির রূপকার’ প্রযোজনা করেছেন বলিউডের বায়োপিক মাস্টার শ্যাম বেনেগাল। বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় বিশাল বাজেটে নির্মিত হয়েছে ছবিটি।

আরিফিন শুভ ছাড়াও নুসরাত ইমরোজ তিশা, নুসরাত ফারিয়া, রিয়াজ আহমেদ, জায়েদ খান, দিলারা জামান, চঞ্চল চৌধুরী, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদসহ দেশের শতাধিক শিল্পী ছবিতে অভিনয় করেছেন।

রাজনীতিতে কি আসবেন আরেফিন শুভ?

আপডেট সময় : ০৫:০৯:১৩ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩