ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আইজিপির সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ Logo লেবাননের সাথে যুদ্ধবিরতির কোনো চুক্তি হবেনা : ইসরায়েলি সেনাপ্রধান Logo ১১ দলীয় জোটের সমাবেশ ও মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা Logo ৬ বিভাগে প্রবল বর্ষণের পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা Logo ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ‘আসল খরচ’ হতে পারে ৪০–৫০ বিলিয়ন ডলার Logo প্রথম ভোটযুদ্ধেই বাজিমাত করলেন থালাপতি বিজয় Logo ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না বর্তমান সরকার: প্রধানমন্ত্রী Logo নাহিদ ইসলাম দুর্নীতিতে জড়িত না হলেও নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ: রাশেদ খাঁন Logo আবারও বেড়েছে বোতলজাত সয়াবিন তেলের দাম Logo বৃষ্টির কারণে ভেস্তে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি

রাজনীতিতে আসা প্রসঙ্গে যা বললেন ঋতুপর্ণা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৩৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫ ২৪২ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

বিনোদনের তারকাদের অনেকেই এখন রাজনীতির ময়দানে। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাকলে কি রাজনীতিতে আসবেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত? চুঁচুড়া উৎসবে এই প্রশ্নের মুখোমুখি হতে হয় অভিনেত্রীকে। পশ্চিমবঙ্গের দেব থেকে রচনা বন্দ্যোপাধ্যায়, বহু তারকারই এখন কাজের পাশাপাশি রাজনীতি করছেন। সাংসদ, বিধায়কও হয়েছেন। ডাক পেলে কি ঋতুপর্ণা সেনগুপ্তকেও দেখা যাবে রাজনীতির ময়দানে? জবাবে তিনি সাফ জানিয়েছেন, কোনওদিন না। তিনি শিল্পী হিসেবেই সকলের মনে থাকতে চান।কারণ হিসেবে এই অভিনেত্রী জানান, রাজনীতির কিছুই বোঝেন না তিনি। যদি মুখ্যমন্ত্রী ডাকেন? এরপর ঋতুপর্ণার জবাব, তিনি মমতা বন্দ্যোপাধ্য়ায়কেও বুঝিয়ে বলবেন বিষয়টা।  এদিকে, বাংলাদেশের সিনেমা ‘তরী’তে অভিনয় করার কথা ছিল ঋতুপর্ণা সেনগুপ্তের। কিন্তু শেষ পর্যন্ত সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে জনপ্রিয় এ অভিনেত্রীকে। গেল বছরের শেষের দিকে এমনটাই জানিয়েছেন সিনেমাটির নির্মাতা রাশিদ পলাশ।জানা যায়, ঋতুপর্ণার পরিবর্তে ওই চরিত্রে নেওয়া হয়েছে টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে। ‘তরী’ সিনেমার প্রথম লটের কাজ শেষ হয়েছে। শিগগিরই দ্বিতীয় ও শেষ লটের শুটিং শেষ করা হবে।

ট্যাগস :

রাজনীতিতে আসা প্রসঙ্গে যা বললেন ঋতুপর্ণা

আপডেট সময় : ০৩:৩৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫