ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন বিএম কলেজের দুই শিক্ষার্থী Logo গৌরনদীর দুই যুবক মাদকসহ বরিশালে আটক Logo সীমান্তে ফের বড় চালান জব্দ, ভারতীয় পণ্যের রহস্যময় প্রবেশপথে বিজিবির হানা Logo কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা ভাংচুর, আ’লীগ নেতার বাড়িতে আগুন Logo এ দেশে কেউ আর ভাগ্যহত থাকবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল Logo কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রশিক্ষণ, সনদ বিতরণ ও পরিচিতি সভা Logo বাঁশ এখন বাণিজ্যিক চাষের উদ্ভিদ, লাভবান হচ্ছেন অনেক পরিবার Logo মন্দিরের মেহেদি পরলে এক বছরের মধ্যে বিয়ে নিশ্চিত, তিন ঘণ্টায় শেষ ৩৫০০ কেজি Logo মাদকের গডফাদার বিএনপির হলেও ধরতে যেন হাত না কাঁপে: আইনমন্ত্রী Logo রাঙামাটির রঙে প্রভার চোখ জুড়ালো

রাঙামাটির রঙে প্রভার চোখ জুড়ালো

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৩৫:০৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১৮ বার পঠিত

‘রাঙা মাটির রঙে চোখ জুড়ালো, সাম্পান মাঝির গানে মন ভরালো’—গানের এই পঙ্‌ক্তির মতোই রাঙামাটির প্রকৃতিতে পা রাখলে চোখ জুড়িয়ে যায়, মন ভরে ওঠে পাহাড়-লেকের অপার সৌন্দর্যে। নীল জলের বুক চিরে ছুটে চলা নৌকা, চারপাশের সবুজ পাহাড় আর মেঘের আনাগোনা সব মিলিয়ে রাঙামাটি যেন প্রকৃতির নিজ হাতে আঁকা এক মায়াবী ছবি। সেই মায়াবী সৌন্দর্যেই এবার হারিয়ে গেলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। রাঙামাটি যেন এমনই এক লীলাভূমি, যেখানে প্রকৃতির কাছে গেলেই ব্যস্ত জীবনের ক্লান্তি কিছুটা থেমে যায়। পাহাড় আর কাপ্তাই লেকের মিতালি, নৌকার দুলুনি আর নির্মল বাতাসে যে কেউ হারিয়ে যেতে পারেন নিজের মতো করে। প্রভার ক্ষেত্রেও যেন তার ব্যতিক্রম হয়নি।

সম্প্রতি রাঙামাটিতে ঘোরাঘুরির বেশ কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন প্রভা। একগুচ্ছ ছবি প্রকাশ করে পাহাড়, লেক আর নৌকার সৌন্দর্যে নিজের মুগ্ধতার কথাই জানিয়েছেন তিনি।

ছবিগুলোর ক্যাপশনে সাদিয়া জাহান প্রভা লিখেছেন, ‘পাহাড়, লেক, একটি সুন্দর নৌকা, আমাদের খুনসুটি আর একটু জাদুর মাঝে কোথাও যেন হারিয়ে গিয়েছিলাম। রাঙামাটি ছিল ভীষণ সুন্দর।’

প্রভার সেই অনুভূতিতেই যেন ফিরে আসে দেশের জনপ্রিয় গান ‘রাঙা মাটির রঙে চোখ জুড়ালো’-এর আবহ। নিয়াজ মোহাম্মদ চৌধুরীর গাওয়া গানটির কথা লিখেছেন মনিরুজ্জামান মনির, সুর করেছেন আলাউদ্দিন আলী। গানের কথায় যেমন রাঙামাটির সৌন্দর্য আর সাম্পান মাঝির গানের মায়া ধরা পড়ে, তেমনি প্রভার ছবিতেও দেখা গেছে পাহাড়-লেক ঘেরা প্রকৃতির কাছে হারিয়ে যাওয়ার মুহূর্ত।

ট্যাগস :

রাঙামাটির রঙে প্রভার চোখ জুড়ালো

আপডেট সময় : ০৩:৩৫:০৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬