ঢাকা ১২:১৬ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুড়িগ্রাম জেলা কারাগারে জেলারের অবহেলায় হাজতির মৃত্যু। Logo ধামরাইয়ে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা

যে সব বলিউড নায়ক নেতিবাচক চরিত্রে দর্শকদের মুগ্ধ করেছেন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:০২:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫ ৩৬৯ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

খলনায়ক মানে নেতিবাচক চরিত্রে আলাদা করে অভিনয় করেন নির্দিষ্ট কিছু অভিনেতা-এমনটাই বিভিন্ন দেশের চলচ্চিত্রে প্রচলিত। তবে সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই পরিবর্তন হয়ে যাচ্ছে। এখন খলনায়কের চরিত্রে নায়কদেরই অভিনয় করতে দেখা যায়। এমনই কয়েকজন নায়ক সম্পর্কে জেনে নেওয়া যাক, যারা নেতিবাচক চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।

বলিউড নায়ক শহিদ কাপুর ‘পদ্মাবত’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন। তবে আলাউদ্দিন খিলজির চরিত্রে রণবীর সিংকে দেখে রীতিমতো চমকে গিয়েছিলেন সবাই। চরিত্রটিকে তিনি এতটাই হিংস্রভাবে পর্দায় ফুটিয়ে তুলেছিলেন, যা দেখে দর্শক মনে ভীতির সঞ্চার করেছিল।শাহরুখ শুধুমাত্র কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেছিলেন তা নয়, ‘ডর’ সিনেমায় শাহরুখের অভিনয় রীতিমতো ভয় পাইয়ে দিয়েছিল দর্শকদের। এছাড়াও ‘ডন টু’ সিনেমায় একজন স্টাইলিশ অথচ নির্মম মাস্টারমাইন্ড খুনির চরিত্রে অভিনয় করে চমকে দিয়েছিলেন এ অভিনেতা।সম্প্রতি মুক্তি পেয়েছে সানি দেওল অভিনীত ‘জাট’। এ সিনেমায় সানি মূল ভূমিকায় অভিনয় করলেও খলচরিত্রে রণদীপ হুদার অভিনয়ও বিশেষভাবে প্রশংসিত হয়েছে।

২০০৯ সালে বিশাল ভরদ্বাজ নির্মিত কামিনে সিনেমায় শহিদ কাপুরের অসাধারণ অভিনয় মুগ্ধ করেছিল দর্শকদের। দীর্ঘদিন পর কোনো অভিনেতাকে এমন একটি দুর্দান্ত নেতিবাচক চরিত্রে অভিনয় করতে দেখেছিলেন দর্শকরা।‘দেবারা’ সিনেমায় সইফ আলি খান অভিনয় করেছিলেন নেগেটিভ চরিত্রে। যদিও এই প্রথমবার নয়, ওমকারা এবং লাল কাফতান সিনেমাতেও ভিলেন চরিত্রে অভিনয় করে সবাইকে মুগ্ধ করেছিলেন তিনি।

‘অ্যানিমেল’ সিনেমায় রণবীর কাপুরের হিংস্রতা দেখে সিনেমা দেখে চোখ বন্ধ করতে বাধ্য হয়েছিলেন সিনেমাপ্রেমীরা। যদিও এটিকে সম্পূর্ণভাবে নেগেটিভ চরিত্র বলা যায় না। তবে সিনেমার দ্বিতীয় পর্বে নাকি রণবীরকে সত্যিই নেগেটিভ অভিনয় করতে দেখা যাবে।

ট্যাগস :

যে সব বলিউড নায়ক নেতিবাচক চরিত্রে দর্শকদের মুগ্ধ করেছেন

আপডেট সময় : ০২:০২:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫