যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি যাত্রাবাড়ী হতে গ্রেফতার
- আপডেট সময় : ০৬:০৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩ ২৩৮ বার পঠিত

ডেস্ক রিপোর্ট:
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিন যাবৎ পলাতক আসামি জনি’কে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-১০। ২৩ অক্টোবর সোমবার দুপুরে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানার মামলা নং- ৮১(০৬)০৮, ধারা-১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) এর ৩(খ); মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত দীর্ঘদিনের পলাতক আসামি কুখ্যাত মাদক ব্যবসায়ী জনি, পিতা-মৃত হারুন-অর-রশিদ, সাং-দয়াগঞ্জ, থানা- যাত্রাবাড়ী, জেলা-ঢাকা’কে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত জনি উক্ত মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বলে স্বীকার করেছে। সে মামলা রুজুর পর থেকে রাজধানী ঢাকার যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল। তার নামে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা আছে বলে জানা যায়।
গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

















