ঢাকা ১১:২৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুড়িগ্রাম জেলা কারাগারে জেলারের অবহেলায় হাজতির মৃত্যু। Logo ধামরাইয়ে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা

মেদবহুল শরীর নিয়েও র‌্যাম্পে আত্মবিশ্বাসী বিপাশা!

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৪৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩ ২৩২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

বলিউড ব্ল্যাক ডায়মন্ড বিপাশা বসু অনেক আগেই বিয়ে করে পুরোদস্তর সংসারী হয়েছেন। গত বছর সন্তান জন্মের পর সেই জালে আরও আঁটসাঁটভাবে যেন জড়িয়েছেন। সংসার সামলাতে গিয়ে হয়তো নিজের দিকে তাকানোর খুব একটা সময় পাননি নায়িকা। এই সুযোগটা নিয়েছে মেদ। শরীরে বিস্তার করেছে আধিপত্য।

এবার দীর্ঘদিন পর একটি ফ্যাশন শোতে দেখা গেল বিপাশাকে। তবে মেদযুক্ত শরীর নিয়ে র‌্যাম্পে হাঁটতে গিয়ে কিছুটা বিপাকে পড়লেন এই অভিনেত্রী। নেটমাধ্যমে হাতি বলে কটাক্ষ করা হলো তাকে। যে বিপাশা ফ্যাশন শোতে একসময় সবার নজর কেড়েছিলেন, সেই বিপাশা মেদবহুর শরীর নিয়েও এতদিন পর র‌্যাম্পে এসে প্রমাণ করলেন যে তিনি আছেন এবং থাকবেন।

বিপাশার এই র‌্যাম্পে আগমণ খুব একটা পছন্দ হয়নি নেটিজেনদের। বরং ফ্যাশন শোয়ের ভিডিও ভাইরাল হতেই বিপাশাকে হাতি বলে কটাক্ষ করলেন নেটিজেনদের একাংশ। আসলে কন্যাসন্তান হওয়ার পর বিপাশা অনেকটাই মুটিয়েছেন। আর তা দেখেই বিপাশাকে কটাক্ষ।

মুম্বাইয়ে মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেন বিপাশা। শোনা যায় সে সময় ডিনো মোরিয়ার সঙ্গে তার সম্পর্ক ছিল। পরে সিনেমা জগতে পা রাখেন এই অভিনেত্রী। সেই সময় জন আব্রাহামের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। জনের সঙ্গে বিচ্ছেদের বেশ কিছুদিন পর করণের প্রেমে পড়েন বিপাশা। ২০১৫ সালে ‘অ্যালোন’ সিনেমায় একসঙ্গে কাজ করার সময়ই নাকি দু’জনের সম্পর্কের সূত্রপাত। ২০১৬ সালে বিয়ে করেন করণ-বিপাশা। বিয়ের পাঁচ বছর পর তাদের প্রথম সন্তানের জন্ম হলো।

মেদবহুল শরীর নিয়েও র‌্যাম্পে আত্মবিশ্বাসী বিপাশা!

আপডেট সময় : ০৫:৪৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩