ঢাকা ১২:৫২ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুড়িগ্রাম জেলা কারাগারে জেলারের অবহেলায় হাজতির মৃত্যু। Logo ধামরাইয়ে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা

মৃত্যুর ৪৪ বছর পর জীবন্ত রূপে সিনেমায় উত্তম কুমার!

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:০৮:০১ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪ ২৮৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :

ভারতের পশ্চিমবঙ্গের নির্মাতা সৃজিত মুখার্জির নতুন সিনেমায় নায়ক হিসেবে অভিনয় করেছেন উত্তম কুমার। তাও মৃত্যুর ৪৪ বছর পর! সেটাও কি আদৌ সম্ভব! শুক্রবার (১ মার্চ) এর ঝলকও সামনে এলো। সিনেমার নাম ‘অতি উত্তম’।

সিনেমাটিতে অভিনয় করেছেন অনিন্দ্য সেনগুপ্ত, রোশনি ভট্টাচার্য, গৌরব চ্যাটার্জি, শুভাশিস মুখার্জি, লাবণী সরকার প্রমুখ। তবে উত্তম কুমার মুখ্য চরিত্রেই হাজির হয়েছেন বিশেষ কায়দায়।

মুক্তিপ্রাপ্ত ট্রেলারে একজন যুবককে উত্তম কুমারের অন্ধ ভক্ত হিসেবে দেখা যায়। প্রিয় নায়কের উপর পিএইচডি করছে। এই গবেষণা করতে গিয়েই একসময় উত্তমকুমার তাঁর সামনে হাজির হন। বিভিন্ন সময়ে, বিভিন্ন রূপে, তিনি কথা বলেন, পরামর্শ দেন। কিন্তু মজার ব্যাপার হল এক পর্যায়ে ভক্তের প্রেমিকাই উত্তমের প্রেমে পড়ে যায়!

সিনেমাটি সম্পর্কে পরিচালক সৃজিত মুখার্জি বলেন, উত্তম কুমার এই সিনেমার একটি চরিত্র। তিনি মহানায়ক হয়েই আসেন, কথা বলেন। এক ভক্তের কাছে আসেন তিনি এবং তার জীবনের প্রেমঘটিত সমস্যা সমাধান করে দেন। এটাই গল্পের নির্যাস। সিনেমাতে উত্তম কুমারের চরিত্রে কোনও অভিনেতা অভিনয় করেননি বরং তিনি স্বয়ং অভিনয় করেছেন।

তিন বছর ধরে এই ছবির চিত্রনাট্য তৈরি করেছেন বলে জানিয়েছেন সৃজিত। এটি উত্তম কুমার অভিনীত বিভিন্ন বিভাগের ফুটেজ ব্যবহার করে। সেই সঙ্গে ভিএফএক্সের কাজেও অনেক সময় ব্যয় করতে হয়েছে।

এদিকে ট্রেলারটি দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। তিনি সোশ্যাল মিডিয়ায় লিংকটি পোস্ট করেছেন এবং লিখেছেন, অতীতের ফুটেজ ব্যবহার করে কোনো অভিনেতার প্রধান চরিত্রে এটিই প্রথম সিনেমা। উত্তম কুমারের প্রতি দারুণ নিবেদন। অতি উত্তম।

ট্রেলারের সঙ্গে দেওয়া হয়েছে ‘অতি উত্তম’ ছবির মুক্তির বার্তাও। ২২ মার্চ বড় পর্দায় মুক্তি পাবে এই সিনেমা।

মৃত্যুর ৪৪ বছর পর জীবন্ত রূপে সিনেমায় উত্তম কুমার!

আপডেট সময় : ০৫:০৮:০১ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪