ঢাকা ০১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আইজিপির সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ Logo লেবাননের সাথে যুদ্ধবিরতির কোনো চুক্তি হবেনা : ইসরায়েলি সেনাপ্রধান Logo ১১ দলীয় জোটের সমাবেশ ও মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা Logo ৬ বিভাগে প্রবল বর্ষণের পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা Logo ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ‘আসল খরচ’ হতে পারে ৪০–৫০ বিলিয়ন ডলার Logo প্রথম ভোটযুদ্ধেই বাজিমাত করলেন থালাপতি বিজয় Logo ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না বর্তমান সরকার: প্রধানমন্ত্রী Logo নাহিদ ইসলাম দুর্নীতিতে জড়িত না হলেও নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ: রাশেদ খাঁন Logo আবারও বেড়েছে বোতলজাত সয়াবিন তেলের দাম Logo বৃষ্টির কারণে ভেস্তে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি

মুখোশ পরে এলেন শিল্পীরা, বললেন, ‘পরিবার ছাড়া দেখা নিষেধ’

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:১১:২৬ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫ ২৯৯ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

পরিবার ছাড়া দেখা নিষেধ- এমন স্লোগানে ঈদুল আজহায় মুক্তির ঘোষণা এসেছে ‘উৎসব’ সিনেমার। তানিম নূর পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন দেশের নামকরা শিল্পীরা। ১৩ মে সন্ধ্যায় রাজধানীর একটি ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সিনেমার অফিসিয়াল নাম ঘোষণা করা হয়। এর শিল্পীদেরও পরিচয় করিয়ে দেয়া হয়। সেখানে জানানো হয়, সিনেমাটি উৎসবের আমেজে আসছে ঈদে দেশ ও দেশের বাইরে মুক্তি পাবে।‘উৎসব’ সিনেমায় অভিনয় করেছেন জাহিদ হাসান, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মানসহ নানা প্রজন্মের একঝাঁক তারকা। এক সিনেমায় এতজন তারকার উপস্থিতি দেশীয় চলচ্চিত্রে বিরল।সিনেমার ঘোষণা ও শিল্পী পরিচয় অনুষ্ঠানে অভিনব লুকে উপস্থিত হন শিল্পীরা। অনুষ্ঠানস্থলে সবাই প্রবেশ করেন মুখোশ পরে। এক পর্যায়ে নির্মাতা মঞ্চে আমন্ত্রণ জানান শিল্পীদের। তখন তারা মুখোশ খুলে স্বরূপে হাজির হন। উপস্থিতিরা বেশ উপভোগ করেন এই আয়োজনটি।নির্মাতা তানিম নূর জানান, ঈদকে কেন্দ্র করে পরিবার মিলে দেখার মতো একটা সিনেমা বানানোর ইচ্ছা ছিল তার। সেই ইচ্ছা-স্বপ্ন তাড়া করতে গিয়েই নির্মিত হয়েছে ‘উৎসব’।অভিনেতা জাহিদ হাসান জানান, দীর্ঘদিন পর এত এত শিল্পী মিলে একসঙ্গে কাজ করেছেন। এই অভিজ্ঞতাটা তার কাছে আনন্দের হয়ে থাকবে। সিনেমাটি দেখে দর্শকও অনেক আনন্দ পাবেন বলে মনে করেন এই নন্দিত অভিনেতা। তার সঙ্গে যোগ করে আফসানা মিমি বলেন, ‘পরিবার ছাড়া দেখা নিষেধ- এই কথাটা আমাকে আন্দোলিত করেছে। কারণ অনেক দিন ধরেই আমরা পরিবার নিয়ে দেখার মতো একটা সিনেমা খুঁজছিলাম।’সিনেমাটি নিয়ে চঞ্চল চৌধুরী বলেন, ‘এ সিনেমায় কাজ করেছি খুব আনন্দ নিয়ে। এই আনন্দ এবার আমরা সবার মধ্যে ছড়িয়ে দিতে চাই।’ অপি করিমও আশাবাদী ‘উৎসব’ নিয়ে। তিনি বলেন, ‘সবার সঙ্গে একই সিনেমায় কাজ করার লোভ সংবরণ করতে পারিনি। এই প্রজন্ম আমাদের তো একসঙ্গে কাজ করতে দেখেইনি। তাই ভাবলাম, এই প্রজন্ম দেখুক, আমরা এখনও আছি।এ সিনেমার গল্প লিখেছেন তানিম নূর, আয়মান আসিব স্বাধীন, সুস্ময় সরকার ও শিমুল হক। ডিরক্টর অব ফটোগ্রাফি হিসেবে কাজ করেছেন রাশেদ জামান। সিনেমার নাম ঘোষণা ও শিল্পী পরিচিতির এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাজী নওশাবা, এফ এস নাঈম, সৈয়দ আহমেদ শাওকী, সালেহ সোবহান অনীম, ফাতেমা তুজ জোহরা ঐশীসহ অনেকে।

ট্যাগস :

মুখোশ পরে এলেন শিল্পীরা, বললেন, ‘পরিবার ছাড়া দেখা নিষেধ’

আপডেট সময় : ০৩:১১:২৬ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫