ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী Logo মিশিগানে ইতিহাস গড়ে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল–সাইদ Logo মজুরি বোর্ড – ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো Logo ভিভো ভি৮০-এর রং, ডিজাইন ও ক্যামেরায় মুগ্ধ হবে সবাই! Logo স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি Logo রামায়ণে মুসলিম আমেজের গান, জবাব দিলেন এ আর রহমান Logo নাহিদার অধিনায়কত্বের শুরুতেই দলে ফিরলেন সুমনা Logo ইসরায়েলবিরোধী বিক্ষোভে উত্তাল থাইল্যান্ড Logo আইনি অধিকারের মধ্যে কাউকে হত্যা করার অধিকার আছে পুলিশের

মাদারীপুরে মোটরসাইকেল ও নসিমনের সংঘর্ষে ২ যুবক নিহত

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:১৭:১৯ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪ ২২৭ বার পঠিত

পি.এম.সবুজ, মাদারীপুর জেলা প্রতিনিধিঃ

মাদারীপুর সদর উপজেলার আসমত আলী খান টোল প্লাজার সামনে নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত ১০টার দিকে সদর উপজেলার পখিরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন সদর উপজেলার ছিলারচর এলাকার রিফাত বালি (১৯) ও মারুফ সরদার(৩০)।

এলাকাবাসী, প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাত ১০টার দিকে রিফাত ও মারুফ মোটরসাইকেলে মাদারীপুর শহরের দিকে যাচ্ছিলেন। মাদারীপুর-শরিয়তপুর মহাসড়কের পখিরা এলাকার আসমত আলী খান টোল প্লাজার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে দুই জন নসিমনে সঙ্গে ঝুলে যান। এই অবস্থায়ও নসিমনটি চলতে থাকে। এতে সড়কের সঙ্গে ঘর্ষণে তাদের শরীর আঘাত প্রাপ্ত হয়ে একজনের শরীর থেকে পা ছিন্ন হয়ে যায়।

মাদারীপুর জেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা নূর মোহাম্মদ জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে সড়কে পড়ে থাকা লাশ উদ্ধার করা হয়েছে। এর কিছুটা দূরে মোটরসাইকেলটি পড়ে থাকতে দেখা যায়। পরে মাদারীপুর সদর থানা পুলিশের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।তিনি আরও জানান, দুই জনের পকেটে থাকা মোবাইল ফোন অনুসন্ধান করে পরিচয় শনাক্ত করেছে ফায়ার সার্ভিস। ঘাতক নসিমনের চালক পালিয়ে গেছে।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস, এম সালাউদ্দীন জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। নসিমনটিকে চিহ্নিত করে চালককে দ্রুত আইনের আওতায় আনা হবে।

মাদারীপুরে মোটরসাইকেল ও নসিমনের সংঘর্ষে ২ যুবক নিহত

আপডেট সময় : ০৮:১৭:১৯ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪