ঢাকা ০১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুয়াকাটা সমুদ্রসৈকতে আবারও ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন Logo কুমিল্লা চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা, পথচারী নিহত Logo বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ Logo বরিশালে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ব্রিজের ঢালাই নিয়ে তোলপাড় Logo রাজাপুরের বড়ইয়া ইউনিয়নের চল্লিশ কাহনিয়া উত্তমপুর দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত Logo বনানীর একটি বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট Logo গাজীপুরে তরুণদের অংশগ্রহণে উৎসবমুখর ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo ক্যাম্পাস নিরাপত্তা জোরদারে গাকৃবিতে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo শুল্ক হুমকির জবাবে যুক্তরাষ্ট্রকে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি চীনের Logo জ্বালানি চাহিদা পূরণে উন্নয়ন সহযোগীদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী

ভিকির ‘ছাবা’ ১০০ কোটির মানহানি মামলার মুখে

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৫১:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫ ২২৫ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

ভিকি কৌশলের ‘ছাবা’ সিনেমাটি ভারতজুড়ে সাড়া ফেলেছে। কয়েকদিন আগে অখিল ভারতীয় মারাঠি সাহিত্য সম্মেলনে যোগ দিয়ে ভিকি কৌশলের ‘পিঠ চাপড়ে’ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সিনেমাটি প্রশংসা কুড়াচ্ছে শোবিজ থেকে রাজনৈতিক অঙ্গনেও। তবুও বিতর্ক পিছু ছাড়ছে না ‘ছাবা’ সিনেমাটির।এর আগে সম্ভাজি মহারাজের নাচগান দেখে ক্ষেপে যান মারাঠিরা। এবার তথ্য বিকৃতির অভিযোগে মানহানি মামলার হুমকি এসেছে। দুই মারাঠা যোদ্ধা গনোজি এবং কানহোজির বংশধররাই ‘ছাবা’ উপর তাদের পূর্বপুরুষ সম্পর্কিত তথ্য বিকৃতির অভিযোগ তুলে শাসিয়েছেন! সিনেমায় দেখানো হয়েছে, গনোজি এবং কানহোজির বিশ্বাসঘাতকতার কারণে আওরঙ্গজেবের কাছে সম্ভাজিকে পরাজিত হতে হয়।যড়যন্ত্র করে মোঘল সম্রাটের শিবিরে যোগ দেয় দুই মারাঠা যোদ্ধা। মারাঠা লোককথাতেও এ কাহিনি ব্যাপক প্রচারিত। এবার সিনেমার পর্দায় সেই দৃশ্য দেখে জ্বলে উঠলেন গনোজি, কানহোজির বংশের ত্রয়োদশ প্রজন্ম। তাদের অভিযোগ, ‘ছাবা’ সিনেমায় এমন দৃশ্যের জন্য তাদের পরিবারের মান-সম্মান নষ্ট হচ্ছে।শিগগির পরিচালককে সেই দৃশ্য বদলের জন্য হুঁশিয়ারি দিয়েছেন তারা। না হলে ১০০ কোটি রুপির মানহানি মামলা করা হবে পরিচালক লক্ষ্মণ উতরেকর এবং টিম ‘ছাবা’র বিরুদ্ধে। বিতর্কের শুরুতেই এদিকে মাঠে নেমেছেন লক্ষ্মণ নিজেই। জনসম্মুখে ক্ষমা চেয়েছেন গনোজি, কানহোজির বংশধরদের কাছ থেকে।বলিউড সূত্রে জানা গেছে, এরই মধ্যে পরিচালক লক্ষ্মণ উতরেকর গনোজি, কানহোজির বংশধর ভূষণ শিরকের সঙ্গে যোগাযোগ করে ক্ষমা চেয়ে নিয়েছেন। শুধু তাই নয়, তিনি যে সিনেমাটিতে কোনো গ্রামের নাম বা তাদের নামের শেষ অংশ ব্যবহার করে অপমান করতে চাননি, সেকথাও জানিয়েছেন। এবার দেখতে হবে ক্ষমাপ্রার্থী পরিচালকের অনুরোধে মাফ পান কিনা!বিতর্কের আগুন যতই জ্বলুক না কেন, মাত্র দশ দিনে ৩২৬ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ‘ছাবা’। ‘ছাবা’র শুটিং শুরুর আগে থেকেই চাপে রয়েছেন ভিকি কৌশল। কখনো ২৫ কিলো ওজন বাড়িয়েছেন। একমুখ দাঁড়ি রাখতে হয়েছে সম্ভাজির চরিত্র পর্দায় ফুটিয়ে তোলার জন্য। আবার দীর্ঘ কয়েক মাস শুট চলাকালীনও কম পরিশ্রম করেননি ভিকি কৌশল। একবার তো পুরো রাত দড়ি দিয়ে বেঁধে রাখার ফলে হাত অবশ হয়ে মারাত্মক আঘাত অভিনেতা। এমন পরিস্থিতি হয় যে একমাস শুটিং থেকে বিরতি নিতে হয়েছিল।‘ছাবা’ সিনেমাটি ১৪ ফেব্রুয়ারি মুক্তির সময়ও প্রচারের জন্য প্রাণপণে ছুটেছেন ভিকি কৌশল। ভারতের বিভিন্ন প্রান্তের মেট্রো সিটিতে জমিয়ে প্রচারের পাশাপাশি কখনো সিদ্ধিবিনায়কে পূজা দিয়েছেন। কখনো মহাকুম্ভে গিয়ে পুণ্যস্নান করে এসেছেন। এবার সেই কঠোর পরিশ্রমেরই ফল পাচ্ছেন ভিকি। তার ক্যারিয়ারের সবচেয়ে বড় ফিল্মি ওপেনিংয়ের খেতাব জিতে নিল ‘ছাবা’।

ট্যাগস :

ভিকির ‘ছাবা’ ১০০ কোটির মানহানি মামলার মুখে

আপডেট সময় : ০৪:৫১:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫