ঢাকা ০৬:২২ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেন নির্মাণ : সড়ক ও রেলপথ মন্ত্রী৷ Logo ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস গ্যাসের নতুন কুপ খননের উদ্বোধন Logo পপুলার লাইফের খুলনা অঞ্চলের বীমা গ্রাহকের বীমা দাবীর ৩ কোটি ১৭ লক্ষ টাকার চেক হস্তান্তর Logo রাজাপুরের উত্তমপুর বাজারে পাবলিক টয়লেট নির্মাণের উদ্যোগ দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবের আশায় ব্যবসায়ীরা Logo ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনারের রোবট ফোন Logo ইরান যুদ্ধে নিহত সেনাদের সংখ্যা গোপন করেছে যুক্তরাষ্ট্র Logo বলিউডে রাজত্ব করেছেন এক যুগ, কিন্তু ভালোবেসেছেন বাংলাকে Logo বিবর্ণ মিরাজ, হেটমায়ারের সেঞ্চুরির পরও গায়ানার বিদায় Logo দুপুরের মধ্যেই প্রকাশ হতে পারে নবম পে-স্কেলের প্রজ্ঞাপন, বেতন নিয়ে যা জানা গেল Logo লংমার্চের রাজনৈতিক উদ্দেশ্য ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন বিএনপির, নজরও রাখছে

ভারতে মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্তে ৩ জন নিহত

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৪৬:৫১ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩ ২৭২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
ভারতের রাজস্থানের হনুমানগড় জেলায় বিমান বাহিনীর একটি মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ২ নারীসহ ৩ জন নিহত হয়েছেন। তবে বিমানের পাইলট নিরাপদে আছেন বলেও জানা গেছে। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সোমবার (৮ মে) সকালে এ ঘটনা ঘটে। কয়েকদিন আগে জম্মু ও কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর ধ্রুব মডেলের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হলে এক টেকনিশিয়ানের মৃত্যু হয়। ওই ঘটনার পর ধ্রুব হেলিকপ্টার নিষিদ্ধ করা হয়।
আর এই ঘটনার পরপরই বিমান বাহিনীর ফাইটার প্লেন বিধ্বস্ত হয়। এর আগে গত বছরের জুলাই মাসে রাজস্থানের বারমেধে ভারতীয় বিমান বাহিনীর একটি মিগ যুদ্ধবিমান বিধ্বস্ত হলে দুই পাইলট নিহত হন। সোভিয়েত ইউনিয়ন আমলের এই যুদ্ধবিমানটি এর আগেও বেশ কয়েকটি দুর্ঘটনার শিকার হয়েছে।

ভারতীয় বিমানবাহিনীর এই বিশ্বস্ত ফাইটার জেটের নিরাপত্তা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। এ কারণে ভারত সরকার ধীরে ধীরে এসব বিমানের ব্যবহার কমানোর চেষ্টা করছে।

ভারতে মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্তে ৩ জন নিহত

আপডেট সময় : ০১:৪৬:৫১ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩