ঢাকা ১২:২৪ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কর্মকর্তাকে জিম্মি করে সরকারি কোয়ার্টার থেকে টাকা ও স্বর্ণালঙ্কার লুট Logo ডাবল রেললাইনে যুক্ত হচ্ছে ঢাকা-সিলেট রুট: প্রধানমন্ত্রীর Logo আইজিপির সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ Logo লেবাননের সাথে যুদ্ধবিরতির কোনো চুক্তি হবেনা : ইসরায়েলি সেনাপ্রধান Logo ১১ দলীয় জোটের সমাবেশ ও মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা Logo ৬ বিভাগে প্রবল বর্ষণের পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা Logo ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ‘আসল খরচ’ হতে পারে ৪০–৫০ বিলিয়ন ডলার Logo প্রথম ভোটযুদ্ধেই বাজিমাত করলেন থালাপতি বিজয় Logo ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না বর্তমান সরকার: প্রধানমন্ত্রী Logo নাহিদ ইসলাম দুর্নীতিতে জড়িত না হলেও নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ: রাশেদ খাঁন

ভারতে বিয়ে বাড়ির বাস দুর্ঘটনা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:২৩:২৪ অপরাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩ ১৭৪ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৭ জন একই পরিবারের সদস্য। রবিবার (২৫ জুন) গভীর রাতে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ওড়িশায় সড়ক দুর্ঘটনায় প্রাণহানির এই ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। সোমবার (২৬ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

খবর অনুযায়ী, রবিবার গভীর রাতে ওড়িশার বেরহামপুর-তপ্তপানি সড়কের দিগাপাহান্ডির কাছে একটি ওএসআরটিসি বাস এবং অন্য ব্যক্তির মালিকানাধীন একটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে একটি বিয়ের পার্টির ১২ জনেরও বেশি সদস্য নিহত হয়েছেন।

বেরহামপুরের এসপি সারাভানা বিবেক এম জানিয়েছেন, দুর্ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন। আহতদের এমকেসিজি মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং দিগাপাহান্ডি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে।

টাইমস অফ ইন্ডিয়া অনুসারে, আহতদের মধ্যে দুজনকে কটকের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। নিহতদের মধ্যে একই পরিবারের সাত সদস্য ও তাদের আত্মীয়রা রয়েছেন।

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বেরহামপুর পার্টিতে যোগ দিয়ে দিগাপাহান্ডির কাছে খান্দাদেউলিতে ফেরার সময় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মেডিকেল সেন্টারে স্থানান্তর করেছে বলে জানান এসপি।

ভারতে বিয়ে বাড়ির বাস দুর্ঘটনা

আপডেট সময় : ০২:২৩:২৪ অপরাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩