ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা Logo ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান Logo বেহেশতের টিকিট বিক্রিকারীরা আবার ফ্যাসিস্টদের সাথে হাত মিলিয়েছে Logo ​কুমিল্লায় ব্র্যাকের কর্মশালা অনুষ্ঠিত-প্রবাসে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’ জেলা প্রশাসক, কুমিল্লা। Logo ভ্যান ছিনতাই করতে চালককে হত্যা, মরদেহে ইট বেঁধে ফেলা হয় নদীতে Logo কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল ব্র্যাকের নারী কর্মীর Logo ৫০ শয্যার ডেঙ্গু ওয়ার্ডে ১৩০ রোগী, মেঝে-বারান্দায় চিকিৎসা Logo নতুন প্রজন্মের জন্য নতুন Flagship: helio110 Logo ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে পুড়ে ছাই ১০ ঘর, নিঃস্ব ১৪ পরিবার Logo ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

ভারতে গ্লাভস কারখানায় ভয়াবহ আগুনে নিহত ৬

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৫০:৪২ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩ ৩১৫ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের মহারাষ্ট্রের ছত্রপতির সম্ভাজিনগরে একটি গ্লাভস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৬ জন নিহত হয়েছেন। রোববার (৩১ ডিসেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, দুপুর সোয়া দুইটার দিকে ওয়ালুজ এমআইডিসি এলাকার কারখানায় আগুনের সূত্রপাত হয়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিওতে ভয়াবহ আগুনের দৃশ্য দেখানো হয়েছে। ভিডিওটি প্রকাশ করেছে সংবাদ সংস্থা এএনআই।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোহন মুংসে বলেন, রাত ২টা ১৫ মিনিটের দিকে আগুনের খবর পাই। আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। পরে আমাদের কর্মীরা কারখানায় প্রবেশ করে ৬টি মরদেহ উদ্ধার করে।

আগুন লাগার সময় ভবনের ভেতরে ১০-১৫ জন শ্রমিক ঘুমিয়ে ছিলেন বলে জানা গেছে। ঘটনার পর তাদের মধ্যে কয়েকজন নিরাপদে বের হতে সক্ষম হলেও অন্তত পাঁচজন ভেতরে আটকা পড়েছেন বলে এক কর্মী সংবাদ সংস্থাকে জানিয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযান চলছে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ভারতে গ্লাভস কারখানায় ভয়াবহ আগুনে নিহত ৬

আপডেট সময় : ০২:৫০:৪২ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩