ব্রাহ্মণবাড়িয়া অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৭:৫৯:১৫ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪ ২৩৫ বার পঠিত

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
“একজন ক্রীড়াবিদ দেশের রাষ্ট্রদূত” এই শ্লোগানে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৫০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আজ সকালে বিদ্যালয়ের বোর্ডিং মাঠে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। প্রধান শিক্ষক ফরিদা নাজমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগীতায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন।
অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করে ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। ক্রীড়া পতাকা উত্তোলন করেন পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন।
অনুষ্ঠানে আরো বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস.এম শান্তনু চৌধুরী, জেলা মাধ্যমিক শিক্ষা
অফিসার মোঃ জুলফিকার হোসেন।
ক্রীড়া প্রতিযোগীতায় মোট ১০৮টি ইভেন্টে প্রায় এক হাজার শিক্ষার্থী অংশ গ্রহন করে। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মাধ্যমিক শিক্ষার নতুন কারিকুলাম অনুসরণ করে যথাযথ শিক্ষায় শিক্ষিত হয়ে পরীক্ষায় ভাল ফলাফল অর্জন করতে হবে। পাশাপাশি ক্রীড়ায় অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের ঐতিহ্য সুনাম ধরে রাখতে হবে।
আলোচনা সভা শেষে অতিথিগন প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন। অনুষ্ঠানে ছাত্র, শিক্ষক, অভিভাবক, আমন্ত্রিত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।



















