বোনকে খুঁজছে ফারিণ!
- আপডেট সময় : ০২:৪৮:১৮ অপরাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩ ৪১১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
অভিনেতা-অভিনেত্রীরা প্রায়ই দর্শকের আলোচনা-সমালোচনায় থাকেন। সেই সমালোচনার মূখপাত্র এখন ফারিণ। বাংলাদেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী তাসনিয়া ফারিণ। বিভিন্ন নাটক ও ওয়েব সিরিজে মূখ্য চরিত্রে অভিনয় করে বেশ খ্যাতি অর্জন করেছেন তিনি।
তবে সম্প্রতি এক ফেসবুক লাইভে এসে সমালোচনায় এখন ফারিণ। একদম অগোছালোভাবে লাইভে এসে কথাবার্তার এক ফাঁকে ফারিণ জানান, তিনি তার বোনকে খুঁজছেন। ফারিণের এই লাইভ নেট ছড়িয়ে পরলে দর্শকরা কমেন্ট বক্সে ফারিণ ও তার বোনের জন্য উদ্বেগ প্রকাশ করেন। ভক্তদের মনে প্রশ্ন জাগে,আসলেই কি তার বোন হারিয়ে গেছেন।
রহস্যের উন্মোচন হয় এই ঘটনার পরের দিন ১০ জুন , ফারিণ তার ফেসবুক পোস্টে কিছু ছবি শেয়ার করেন। সেখানে তিনি লিখেছেন ‘আমার বোনকে কি সত্যিই খুঁজে পাব?’ এই বাক্যটির পরই তিনি লিখেছেন ‘এই ঈদে আসছে ‘নিকষ’ দীপ্ত প্লে’তে।
এই পোস্টের পরেই নেট দুনিয়ায় তোলপাড় পড়ে যায়। এই বিভ্রান্তিমুলক প্রচারণার জন্য কটাক্ষের সম্মুখীন হয় ফারিণ। তার উপর ক্ষিপ্ত হয়ে পড়েন ভক্তরা। তার এমন প্রচারনার নিন্দা জানিয়েছেন নেট দুনিয়া।
ফারিণের এমন কান্ড যেন বাঘের গল্পটি মনে করিয়ে দেয়। এক ভক্ত লিখেছেন, প্রথম তো ভেবেছিলাম সত্যি ঘটনা, পরে দেখি নাটকের শুটিং। যখন এ রকম সত্যি একটা বিপদে পড়বেন, আর তখন যদি লাইভে এসে এই রকম নেকামি কান্না করেন তখন মানুষ সত্যিটা ভেবে হাসি-তামাশা করবে।






















