বিদ্যা বালানের মা হওয়ার গুঞ্জন!
- আপডেট সময় : ০৫:৪০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩ ২৩২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
একটা সময় ছিল যখন তারকারা তাদের বিয়ে ও সন্তানের খবর গোপন রাখতেন। তখন মনে করা হয়েছিল, এতে তাদের জনপ্রিয়তা কমে যাবে। কিন্তু এখন আর সেই অবস্থা নেই। বিয়ে থেকে গর্ভাবস্থা পর্যন্ত, তারকারা তাদের জীবনের প্রতিটি মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় গর্ব করে শেয়ার করেন। কিন্তু বলিউড অভিনেত্রী বিদ্যা বালান তার মাতৃত্বের খবর এতদিন লুকিয়ে রেখেছিলেন বলে গুঞ্জন রয়েছে। সম্প্রতি এ বিষয়ে মুখ খুললেন জনপ্রিয় এই অভিনেত্রী।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিমানবন্দরে একটি মেয়ের সঙ্গে বিদ্যা বালানের কিছু ছবি নেট দুনিয়ায় ভাইরাল হওয়ার পর গুজব উঠেছে যে বিদ্যা বালান ইতিমধ্যেই একটি কন্যা সন্তানের মা হয়েছেন।
তবে এক সাক্ষাৎকারে সব গুজব উড়িয়ে দিয়েছেন বিদ্যা। এ সময় তিনি বলেন, ‘আমার মা হওয়ার গুঞ্জন শুনেছি। কিন্তু আফসোস, আমি মা হইনি। এটা আমার বোনের মেয়ে।’
সাক্ষাৎকারে বিদ্যা আরও বলেন, ‘আমার বোনের যমজ ছেলে ও মেয়ে। একজনের নাম রুহান এবং অন্যটির নাম ইরা। আপনারা আমাকে ইরার সাথে এয়ারপোর্টে দেখেছেন। সম্পর্কে খালা হলেও আমি ওদের খুব ভালোবাসি।’
বিদ্যার মুখে এমন খবর শুনে অবাক হয়েছেন অনেক নেটিজেন। কেউ কেউ হয়েছেন হতাশও। কারণ ব্যক্তি জীবনে কবে সত্যি সত্যি নায়িকা মা হবেন এমনটাই এখন প্রশ্ন বিদ্যা ভক্ত ও শুভাকাঙিক্ষদের।
এই অভিনেত্রী ২০১২ সালে সিদ্ধার্থ রায় কাপুরকে বিয়ে করেন। যদিও বিয়ের ১১ বছর পরেও তাদের কোনো সন্তান হয়নি। তবে নিজের ব্যক্তিগত জীবন গোপন রাখতে পছন্দ করেন এই অভিনেত্রী।
বিদ্যা বালানকে শেষ দেখা গিয়েছিল নিয়াত সিনেমায়। তবে ছবিটি বক্স অফিসে সফল হয়নি। এই ছবিতে তার ভূমিকা ছিল একজন মহিলা গোয়েন্দার।





















