ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সাতক্ষীরার এমপির সঙ্গে সম্পর্কে জড়ানোর মূল হোতা শ্যালক ওবায়দুর: মরিয়মের বাবা Logo বাংলাদেশ আর্চারী ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন Logo হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি Logo ব্রাহ্মণবাড়িয়ায় বসত বাড়িতে দুর্ধর্ষ চুরি Logo দেশের প্রথম কমিউনিটি ভিত্তিক এগ্রো রিসোর্টের নকশা উন্মোচন করল সুখের খামার Logo শতাব্দীর পুরনো পৈত্রিক ভিটা দখলের পাঁয়তারা, নীরব প্রশাসন: নেত্রকোণায় সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ বাসিন্দাদের মানববন্ধন Logo ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে: গালিবাফ Logo টানা কয়েকটি সিনেমায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়, যা ঘটেছিল রাধিকা আপ্তের সঙ্গে Logo এশিয়ান গেমস নারী ক্রিকেট • লড়াইটাও করতে পারেনি বাংলাদেশ, ১১৪ রানে জিতে ফাইনালে ভারত Logo দেশীয় শিল্প সুরক্ষা ও প্রতিযোগিতা বাড়াতে সরকারি ক্রয় আইনে সংশোধন

বায়োজিনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বিদ্যা সিনহা মিম

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ১০:৩৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩ ২৭৩ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ প্রতিবেদক: স্কিন অ্যান্ড বিউটি কেয়ার প্রোডাক্ট বায়োজিনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বিদ্যা সিনহা মিম। ৩১ মে বুধবার রাজধানীর মিরপুর ডিওএইচএস এর কালচারাল সেন্টারে অবস্থিত বায়োজিনের হেডকোয়ার্টারে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল বায়োজিনের ব্র্যান্ড অ্যাম্বাসেডরের সাথে গণমাধ্যমের পরিচয় পর্ব। এখন থেকে আগামী এক বছরের জন্য বায়োজিনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবেন এই প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী মিম। কিছুদিন আগেই বাংলাদেশে অ্যাস্থেটিক বিউটিফিকেশনের পায়োনিয়ার বায়োজিন কসমেসিউটিক্যালস আরও বিস্তৃত পরিধিতে মিরপুর ডিওএইচএস এ তাদের প্রধান শাখার উদ্বোধন করেন।

চলতি বছরের ২১ জানুয়ারি বেলা ১১টায় মিরপুর ডিওএইচএস কালচারাল সেন্টারের পঞ্চমতলায় বায়োজিনের ১৩তম ব্রাঞ্চের যাত্রা শুরু হয়। বিদ্যা সিনহা সাহা মিম মডেল হিসাবে তার ক্যারিয়ার শুরু করেন। তিনি ২০০৭ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার বিউটি প্রতিযোগিতার বিজয়ী হন। ২০০৮ সালে তিনি ‘আমার আছে জল’ ছবি দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ করেন। ছবিটি পরিচালনা করেন হুমায়ূন আহমেদ।

২০০৯ সালে তিনি শাকিব খানের বিপরীতে অভিনয় করেন আমার প্রাণের প্রিয়া সিনেমাতে। ২০১৪ সালে তার মুক্তি পাওয়া ছবি জোনাকির আলো সিনেমাতে তার অভিনয়ের জন্য তিনি বাংলাদেশ ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডসে সেরা অভিনেত্রীর পুরস্কার পান। ২০১৫ সালে ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনায় তৈরি ‘ব্ল্যাক’ সিনেমাতে অভিনয় করেন ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা সোহমের বিপরীতে।

২০১৭ সালে তিনি শ্রী ভেঙ্কটেশ ফিল্মস এর প্রযোজনায় ভারতীয় সিনেমা ‘ইয়েতি অভিযান’ -এ অভিনয় করেন। সিনেমাটিতে তিনি ভারতীয় বাংলা সিনেমার সুপারস্টার প্রসেনজিৎ চ্যাটার্জী এবং যীশু সেনগুপ্তের সাথে অভিনয় করেন।

২০১৮ সালে তিনি ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত সুলতান: দ্য সেভিয়ার এ ভারতীয় বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় সুপারস্টার জিৎ এর সাথে অভিনয় করেন। সিনেমা ছাড়াও তিনি অনেক বাংলাদেশি টিভি নাটকেও অভিনয় করেছেন। তিনি বাংলাদেশি ওয়েব সিরিজ এবং শর্ট ফিল্মেও দারুণ জনপ্রিয়তা বজায় রেখে অভিনয় করছেন।

ট্যাগস :

বায়োজিনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বিদ্যা সিনহা মিম

আপডেট সময় : ১০:৩৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩