ঢাকা ০১:২৫ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুড়িগ্রাম জেলা কারাগারে জেলারের অবহেলায় হাজতির মৃত্যু। Logo ধামরাইয়ে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা

বাঘা যতীন সিনেমার পরিচালক মারা গেছেন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:২৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫ ৩১৬ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

চলে গেলেন টালিউডের ‘বাঘা যতীন’ খ্যাত জনপ্রিয় পরিচালক অরুণ রায়। আজ (২ জানুয়ারি) সকালে কলকাতার আর জি কর হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। জানা গেছে, গত এক বছরেরও বেশি সময় ধরে ক্যানসারে ভুগছিলেন এ নির্মাতা তিনি। সম্প্রতি ফুসফুসে সংক্রমণের কারণেই আর জি কর হাসপাতালে তাকে ভর্তি করা হয়। অরুণ রায়ের গত কয়েকদিনে শারীরিক পরিস্থিতি আরও খারাপ হয়েছিল। তাকে ভেন্টিলেশনে লাইফ সাপোর্ট সিস্টেমে রাখা হয়েছিল। ফুসফুসের সংক্রমণও বেড়েছিল।সম্প্রতি এ নির্মাতাকে দেখতে আর জি কর হাসপাতালে গিয়েছিলেন ‘বাঘা যতীন’ সিনেমার নায়ক দেব। অরুণ রায়ের প্রথম সিনেমা ‘হীরালাল’। এটি দর্শকের মাঝে সাড়া ফেলেছিল। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন ডাক্তার তথা অভিনেতা কিঞ্জল নন্দ।দেব অভিনীত ‘বাঘা যতীন’ সিনেমার শুটিংয়ের সময় ক্যানসার ধরা পড়ে পরিচালক অরুণ রায়ের। তবে এ জন্য সিনেমার কাজ বন্ধ রাখেননি তিনি। প্রথম স্টেজেই খাদ্যনালীতে ক্যানসার ধরা পড়ে তার। অসুস্থতা নিয়েই সিনেমার শুটিং শেষ করেছিলেন এ নির্মাতা। শুধুই ‘বাঘা যতীন’ নয়, শেষ করেন ‘অরণ্যের দিনরাত্রি’ সিনেমার কাজও। অরুণ রায় পরিচালিত আরও উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে, ‘এগারো’, ‘৮ / ১২ বিনয়-বাদল-দীনেশ’। তার মৃত্যুতে টালিগঞ্জে শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :

বাঘা যতীন সিনেমার পরিচালক মারা গেছেন

আপডেট সময় : ০৩:২৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫