ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী Logo মিশিগানে ইতিহাস গড়ে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল–সাইদ Logo মজুরি বোর্ড – ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো Logo ভিভো ভি৮০-এর রং, ডিজাইন ও ক্যামেরায় মুগ্ধ হবে সবাই! Logo স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি Logo রামায়ণে মুসলিম আমেজের গান, জবাব দিলেন এ আর রহমান Logo নাহিদার অধিনায়কত্বের শুরুতেই দলে ফিরলেন সুমনা Logo ইসরায়েলবিরোধী বিক্ষোভে উত্তাল থাইল্যান্ড Logo আইনি অধিকারের মধ্যে কাউকে হত্যা করার অধিকার আছে পুলিশের

বাগেরহাটে জঙ্গি সংগঠনের পাঁচ সদস্যের কারাদণ্ড

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:৩১:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪ ২৮৪ বার পঠিত

বাগেরহাট ব্যুরো চীফ :

বাগেরহাটে জঙ্গি সংগঠনের পাঁচ সদস্যদের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ দুপুরে বাগেরহাটের অতিরিক্ত জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ড. মো. আতিকুস সামাদ আসামিদের উপস্থিতিতে এই রায় দেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে মোর্শেদ আলম, সাইফুল ইসলাম, জহিরুল ইসলাম, মাকসুদুর রহমানকে ছয় বছর এবং তরিকুল ইসলামকে পাঁচ বছর করে কারাদণ্ড দেওয়া হয়।

মামলার বিবরণে জানা যায়, নাশকতার উদ্দেশ্যে ২০১৬ সালের ৩ নভেম্বর রাতে জেলা সদরের দড়াটানা ব্রিজ সংলগ্ন গোবর দিয়া এলাকার অবস্থান নেয় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠনের সদস্যরা। পুলিশ খবর পেয়ে অভিযানে গেলে জেএমবি সদস্যরা আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। একপর্যায়ে ধাওয়া করে পুলিশ চারজনকে আটক করতে সক্ষম হয়। এ সময় তাদের কাছ থেকে শর্টগানের গুলির খোসা জব্দ করা হয়।

পুলিশ তদন্ত শেষে পাঁচজনকে অভিযুক্ত করে ২০১৯ সালের ২ মে আদালতে চার্জশিট দাখিল করে। মামলায় সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই রায় ঘোষণা করে। রাষ্ট্রপক্ষের কৌশলী ছিলেন শহিদুজ্জামান।

বাগেরহাটে জঙ্গি সংগঠনের পাঁচ সদস্যের কারাদণ্ড

আপডেট সময় : ০৯:৩১:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪