ঢাকা ০৭:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নাহিদ ইসলাম দুর্নীতিতে জড়িত না হলেও নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ: রাশেদ খাঁন Logo আবারও বেড়েছে বোতলজাত সয়াবিন তেলের দাম Logo বৃষ্টির কারণে ভেস্তে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি Logo ক্লিন ও গ্রিন ঢাকা গড়তে ১২ উদ্যোগ নিয়েছে সরকার Logo ভেজাল মধু তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, মালিক আটক Logo সুস্থ থাকতে প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন পাতাযুক্ত শাকসবজি Logo আইরিনের দুর্দান্ত হ্যাটট্রিকে সিঙ্গাপুরের বিপক্ষে জয়, ফাইনালে বাংলাদেশ Logo জুলাই অভ্যুত্থানের সঙ্গে মুক্তিযুদ্ধের তুলনা করাটাই অন্যায়: ফজলুর রহমান Logo রাস্তা বন্ধে অবরুদ্ধ ১০ পরিবার, ছাদ বেয়ে চলাচল—গাজীপুরে চাঁদা দাবির অভিযোগ Logo ডেনমার্কের প্রযুক্তিতে দেশে আধুনিক ইনসুলিন কার্ট্রিজ উৎপাদন শুরু করল এসকেএফ ও নভো নরডিস্ক

বাংলাদেশ সামরিক জাদুঘরে প্রযুক্তিনির্ভর ‘ইয়েস পার্কিং’ সেবা চালু করল বি-ট্র্যাক

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:২১:৫৯ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬ ১২৫ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।। রবিবার ।। ০৮.০৩.২০২৬।।

বাংলাদেশ কন্ঠ প্রতিবেদক:
বাংলাদেশ সামরিক জাদুঘরে দর্শনার্থীদের যাতায়াত ও গাড়ি পার্কিং আরও সহজ করতে চালু হলো ডিজিটাল প্ল্যাটফর্ম ‘ইয়েস পার্কিং’। আজ রবিবার (৮ মার্চ) থেকে জাদুঘর প্রাঙ্গনে পার্কিং সেবাটি চালু করা হয়। এখন থেকে সামরিক জাদুঘরের দর্শনার্থীরা পার্কিং সংক্রান্ত প্রয়োজনে আধুনিক অ্যাপ-ভিত্তিক সুশৃঙ্খল অনলাইন বুকিং ও ব্যবস্থাপনার সুবিধা পাবেন। এই সেবার আওতায় জাদুঘরের দর্শনার্থী ছাড়াও পার্শ্ববর্তী যেকোনো স্থানের গাড়ির চালকরা তাদের গাড়ি অথবা মোটরসাইকেল নিরাপদে পার্কিং করতে পারবেন। ইয়েস পার্কিং এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে ব্যবহারকারীরা প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সহজেই জাদুঘর প্রাঙ্গণে পার্কিং খুঁজে পান, গাড়ি পার্কিং করতে এবং ফি পরিশোধ করতে পারেন। রিয়েল-টাইম আপডেট এবং সহজ নেভিগেশন সুবিধা থাকায় অ্যাপটি দর্শনার্থীদের একটি নিরবচ্ছিন্ন পার্কিং অভিজ্ঞতা নিশ্চিত করবে, যা তাদের জাদুঘরের ভ্রমণকে আরও সহজ ও নিরাপদ করবে। জাদুঘর এলাকায় এই পার্কিং সেবাটি বৃহস্পতিবার থেকে মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত সচল থাকবে। শুক্রবার এই সেবা পাওয়া যাবে দুপুর ২:৩০টা থেকে রাত ১০টা পর্যন্ত। জাদুঘরের সাপ্তাহিক বন্ধের দিন বুধবার পার্কিং বন্ধ থাকবে। পার্কিং চার্জ নির্ধারণ করা হয়েছে বাইকের জন্য ৩০ টাকা, কারের জন্য ৫০ টাকা এবং এমপিভি, এসইউভি ও অন্যান্য বড় যানবাহনের জন্য ১০০ টাকা। বি-ট্র্যাক সল্যুশনস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ তানভীর সিদ্দিকী বলেন, ‘ইয়েস পার্কিংয়ের মতো ডিজিটাল সমাধানগুলো দর্শনার্থীদের প্রয়োজনীয় সুবিধা প্রদান করবে। আমাদের এই অ্যাপ দর্শনার্থীদের জন্য স্বাচ্ছন্দ্যদায়ক অভিজ্ঞতা নিশ্চিত করার পাশাপাশি পার্শ্ববর্তী যাতায়াতকারীদের জন্য পার্কিং সুবিধা দেবে। ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ এই সাংস্কৃতিক কেন্দ্রে স্মার্ট ব্যবস্থাপনা নিশ্চিত করা আমাদের নাগরিকদের দৈনন্দিন জীবনযাত্রাকে উন্নত করার একটি অঙ্গীকার।’ বাংলাদেশ সামরিক জাদুঘরে এই যাত্রার মাধ্যমে বি-ট্র্যাক সলিউশনস সারাদেশে নির্ভরযোগ্য ও প্রযুক্তি-নির্ভর পার্কিং সেবা প্রদানের প্রতিশ্রুতিকে আরও সুদৃঢ় করল, যা দেশের স্মার্ট নগর সেবা বাস্তবায়নে একটি নতুন মাইলফলক। পার্কিং স্পেস আগাম বুক করতে ব্যবহারকারীরা গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে ইয়েস পার্কিং অ্যাপ ডাউনলোড করে নিবন্ধন করতে পারবেন। এছাড়া মিউজিয়ামের প্রবেশপথে অবস্থানরত ইয়েস পার্কিং এজেন্টদের সহায়তায় সরাসরিও পার্কিং বুক করা যাবে। মিউজিয়ামের দর্শনার্থীদের পাশাপাশি আশপাশের যাতায়াতকারীরাও নির্ধারিত ফি পরিশোধের মাধ্যমে এখানে তাদের যানবাহন পার্ক করতে পারবেন।

ট্যাগস :

বাংলাদেশ সামরিক জাদুঘরে প্রযুক্তিনির্ভর ‘ইয়েস পার্কিং’ সেবা চালু করল বি-ট্র্যাক

আপডেট সময় : ০৪:২১:৫৯ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬