ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের DFO আমিনুলের বিরুদ্ধে ১৬ দফা অনিয়মের অভিযোগ, অপসারণসহ পাঁচ দফা দাবি Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী

বাঁধাকপি খেলে কমবে ওজন!

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৪৮:০৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪ ৪১২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

শীতকালীন সবজি বাঁধাকপি এখন বাজারে সহজলভ্য। এই সবজিটি খুবই পুষ্টিকর। আপনি জেনে অবাক হবেন যে এই ক্রুসিফেরাস সবজিতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এবং যৌগ রয়েছে। এছাড়া এই সবজি ওজন কমাতে সাহায্য করে, পরিপাকতন্ত্র পরিষ্কার করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এমনকি এটি সিরাম এবং কোলেস্টেরলের মাত্রাও কমায়।

যেভাবে বাঁধাকপি ওজন কমাতে সাহায্য করে-

বাঁধাকপি ফাইবার সমৃদ্ধ। যা কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে এবং সুস্থ অন্ত্র বজায় রাখে। ফলে অন্ত্রের টক্সিন নষ্ট হয়ে যায়। এমনকি এই সবজিটি অতিরিক্ত ক্যালরি খাওয়ার প্রবণতাও কমায়। ফাইবার সমৃদ্ধ এই সবজি রক্ত থেকে ক্ষতিকর কোলেস্টেরল দূর করে।

বাঁধাকপি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে। কারণ এটি ভিটামিন সি সমৃদ্ধ। সালফারযুক্ত যৌগ সালফোরাফেনের কারণে এই সবজিটির স্বাদ কিছুটা তেতো হতে পারে। এবং এই যৌগ শুধুমাত্র ক্যান্সারের অগ্রগতি প্রতিরোধ করে।

লাল বাঁধাকপিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্টগুলি ক্যান্সার কোষগুলির অগ্রগতি কমিয়ে দেয় এবং এমনকি ইতিমধ্যে তৈরি হওয়া ক্যান্সার কোষগুলিকে মেরে ফেলে। বাঁধাকপিতে গ্লুটামিন নামক অ্যামিনো অ্যাসিড থাকে। এটি একটি শক্তিশালী প্রদাহ বিরোধী এজেন্ট।

এমনকি বাঁধাকপি ভিটামিন কে সমৃদ্ধ। এটি মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য ভালো। গবেষকরা বাঁধাকপিতে প্রায় ২০টি বিভিন্ন ফ্ল্যাভোনয়েড এবং ১৫টি ফেনল শনাক্ত করেছেন।

এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ক্যালসিয়াম এবং পটাসিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে, যা কার্ডিওভাসকুলার রোগের ঝুঁকি কমায়।

তবে, শীতকালীন সবজি হওয়ায় বাঁধাকপিতে বিভিন্ন ব্যাকটেরিয়া, ছত্রাক এবং অন্যান্য পরজীবী দ্বারা সংক্রমণের প্রবণতা আছে, ফলে সতর্ক থাকতে হবে। এ কারণে বাঁধাকপি কাঁচা খাওয়া এড়িয়ে যেতে হবে। এমনকি আপনার যদি বাঁধাকপিতে অ্যালঅর্জি থাকে বা পেটে সহ্য না হয় তাহলে তা খাওয়া থেকে বিরত থাকুন।

বাঁধাকপি খেলে কমবে ওজন!

আপডেট সময় : ০৩:৪৮:০৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪