ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুড়িগ্রাম জেলা কারাগারে জেলারের অবহেলায় হাজতির মৃত্যু। Logo ধামরাইয়ে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা

‘বয়সের শংকায় কি শুধু নারীরাই থাকবে?’

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:১৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪ ৪২২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

সম্প্রতি ফোর্বসের সাক্ষাৎকারের একটি বিষয় কেটে নেটিজেনরা বিপদে ফেলেছে কারিনা কাপুরকে। সেখানে কারিনা কাপুর তার প্রিয় অভিনেত্রী টাবুর প্রশংসা করেন এবং তাকে নতুনদের সাথে তুলনা করেন। আর তাতেই অনেকে দুয়ে দুয়ে চার মিলিয়ে ফেলেছে।

ফোর্বস ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে কারিনা বলেন,‘বর্তমান প্রজন্মের নায়িকাদের তুলনায় এখনও বেশি পরিশ্রম করেন রানি মুখোপাধ্যায় এবং টাবু। আমাদের ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে প্রতিভাবান অভিনেত্রী। রানি সব দিক দিয়েই সিনেম্যাটিক। তিনি যে চরিত্রেই অভিনয় করুক না কেন, পর্দায় সেই চরিত্রেই নিজেকে ঢেলে নেন। আপনি তার থেকে আপনার চোখ সরাতে পারবেন না।’

তিনি আরও বলেন, ‘ভারতীয় ইন্ডাস্ট্রিতে আমার দেখা সেরা অভিনেত্রীদের একজন টাবু। বয়স তাদের পারফরম্যান্সে ছাপ ফেলতে পারেনি। তারা দর্শকদের বিনোদন দিয়ে চলেছেন। আমরা তো সকলেই এখানে বিনোদন দিতে এসেছি। বয়স কীভাবে গুরুত্বপূর্ণ? শুনতে খারাপ লাগলেও এটা সত্যি যে এই অভিনেত্রীরা বয়সে অনেক ছোটদের তুলনায় ভালো কাজ করছে। বয়স একটা সংখ্যা মাত্র। তাই এরকম ধরনের প্রশ্ন করা উচিত নয়। কই আপনারা অভিনেতাদের বয়স নিয়ে প্রশ্ন করেন না। বয়সের শংকায় কী শুধু নারীরাই থাকবে? এটা কেন। এর আমুল পরিবর্তন হওয়া উচিত।’

কারিনা কাপুরকে শীঘ্রই হংসল মেহতার ক্রাইম থ্রিলার ‘দ্য বাকিংহাম মার্ডারস’-এ দেখা যাবে। এই ছবির মাধ্যমে প্রযোজক হিসেবেও অভিষেক হবে তার। ‘দ্য ক্রু’ ছবিতেও দেখা যাবে তাকে। যেখানে কারিনার সঙ্গে রয়েছেন টাবু, কৃতি শ্যানন, দিলজিৎ দোসাঞ্জ। রোহিত শেঠির কপ ড্রামা ‘সিংহাম এগেইন’-এ কারিনা কাপুর একটি বিশেষ ভূমিকায় রয়েছেন।

‘বয়সের শংকায় কি শুধু নারীরাই থাকবে?’

আপডেট সময় : ০৫:১৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪