ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন Logo বিশ্বের প্রথম কেইজ ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০ Logo মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইবরাহিম মারা গেছেন Logo প্রিয় অভিনেত্রীকে দেখতে ভিড়, হুড়োহুড়িতে গাড়িতে পাথর ছুড়ল ভক্তরা Logo এশিয়ান গেমস: মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র, বাংলাদেশের বিদায় Logo আইজিপিসহ পুলিশ পদক পাচ্ছেন ৯২ সদস্য Logo ব্রাহ্মণবাড়িয়ায় কাশবনে হাত-মুখ বাঁধা মরদেহ উদ্ধার Logo নজরুলের চেতনায় আলোকিত প্রজন্ম গড়ার আহ্বান Logo সাতক্ষীরার এমপির সঙ্গে সম্পর্কে জড়ানোর মূল হোতা শ্যালক ওবায়দুর: মরিয়মের বাবা Logo বাংলাদেশ আর্চারী ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন

বঙ্গবাজারে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে জবির রোভাররা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:০৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩ ৩৬৬ বার পঠিত

সাকিবুল ইসলাম, জবি প্রতিনিধি:
রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাথে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) রোভার স্কাউট গ্রুপের সদস্যরা। আগুন নিয়ন্ত্রণে ও দোকানের মালামাল রক্ষায় দোকানিদের সাথে কাজ করেন তারা।
আজ ভোর ৬টায় বঙ্গবাজারে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পাওয়ার পরপরই জবি রোভার স্কাউট গ্রুপের চার সদস্য ঘটনাস্থলে ছুটে যান। ফায়ার সার্ভিসের পানির পাইপ নির্বিঘ্ন করতে ও আগুণ নিয়ন্ত্রণে এক সাথে কাজ করেন তারা। পরে দোকানিদের মালামাল সরাতেও সাহায্য করেন স্বেচ্ছাসেবকরা।
স্বেচ্ছাসেবক হিসেবে আগুন নিয়ন্ত্রণের কাজে অংশ নেওয়া রোভাররা হলেন সিনিয়র রোভার মেট মো. আশিকুজ্জামান, মুস্তাফিজুর রহমান, মিলন সরকার ও জাহিদ হাসান সৈকত।
মো. আশিকুজ্জামান বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর শোনার পরপরই আমরা চারজন রোভার ঘটনাস্থলে ছুটে যাই। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাথে যোগ দিয়ে স্বেচ্ছাসেবক হিসেবে তাদের সাথে আগুন নিয়ন্ত্রণে কাজ করি। রোভারিং এর মূলমন্ত্র হচ্ছে সেবা। যে কোনো পরিস্থিতিতে সকলের প্রয়োজনে সেবা দেওয়াই মূল লক্ষ্য।’
এদিকে বেলা ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসার তথ্য জানান ফায়ার সার্ভিসের মিডিয়া শাখার কর্মকর্তা শাহজাহান শিকদার। অগ্নিকাণ্ডে হাজার হাজার কোটি টাকার ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা।

বঙ্গবাজারে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে জবির রোভাররা

আপডেট সময় : ০৬:০৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩