ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন Logo বিশ্বের প্রথম কেইজ ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০ Logo মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইবরাহিম মারা গেছেন Logo প্রিয় অভিনেত্রীকে দেখতে ভিড়, হুড়োহুড়িতে গাড়িতে পাথর ছুড়ল ভক্তরা Logo এশিয়ান গেমস: মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র, বাংলাদেশের বিদায় Logo আইজিপিসহ পুলিশ পদক পাচ্ছেন ৯২ সদস্য Logo ব্রাহ্মণবাড়িয়ায় কাশবনে হাত-মুখ বাঁধা মরদেহ উদ্ধার Logo নজরুলের চেতনায় আলোকিত প্রজন্ম গড়ার আহ্বান Logo সাতক্ষীরার এমপির সঙ্গে সম্পর্কে জড়ানোর মূল হোতা শ্যালক ওবায়দুর: মরিয়মের বাবা Logo বাংলাদেশ আর্চারী ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন

ফিলিস্তিনের ওপর ইসরায়েলের বর্বর হামলার নিন্দা জানিয়েছেন সানা খান

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:১৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩ ২২১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
ফিলিস্তিনের ওপর ইসরায়েলের বর্বর হামলার নিন্দা জানিয়েছেন বলিউডের সাবেক অভিনেত্রী সানা খান। তিনি আরও বলেন, তিনি ফিলিস্তিনের সঙ্গে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।

শুক্রবার (২০ অক্টোবর) নিজের সোশ্যাল মিডিয়ায় একথা জানিয়েছেন সাবেক এই ভারতীয় অভিনেত্রী।

তিনি বলেন,যে নির্দয় ও নির্লজ্জ লোকজন ফিলিস্তিনের হাসপাতালে নিষ্পাপ শিশুদের ওপর আক্রমণ করেছে, তারা একে প্রতিরক্ষা বলে। চিন্তা করবেন না, তারা জাহান্নামে নিজেদের জন্য একটি বিশেষ স্থান তৈরি করেছে।

প্রাক্তন বলিউড অভিনেত্রী এবং মডেল সানা খান তার ১৫ বছরের অভিনয় ক্যারিয়ারের ইতি টানেন এবং ধর্মীয় কাজে মন দেন। ২০২০ সালের অক্টোবরে, এই অভিনেত্রী সবাইকে অবাক করে বলিউডকে বিদায় জানান। মুফতি আনাসকে বিয়ে করেছেন।

এর আগে বলিউড অভিনেত্রী গওহর খান ফিলিস্তিনের পক্ষে বিশ্বের বহু মানুষের সঙ্গে কথা বলেছেন। তিনি ফিলিস্তিনের মুক্তিকামী জনগণের কাছে তার সাহসী অবস্থান ব্যক্ত করেন। এছাড়া পাকিস্তানি ও তুর্কি অভিনেতাসহ অনেক ভারতীয় অভিনেতাও গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন নিয়ে তাদের আওয়াজ তুলেছেন।

ফিলিস্তিনের ওপর ইসরায়েলের বর্বর হামলার নিন্দা জানিয়েছেন সানা খান

আপডেট সময় : ০৫:১৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩