ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন Logo বিশ্বের প্রথম কেইজ ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০ Logo মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইবরাহিম মারা গেছেন Logo প্রিয় অভিনেত্রীকে দেখতে ভিড়, হুড়োহুড়িতে গাড়িতে পাথর ছুড়ল ভক্তরা Logo এশিয়ান গেমস: মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র, বাংলাদেশের বিদায় Logo আইজিপিসহ পুলিশ পদক পাচ্ছেন ৯২ সদস্য Logo ব্রাহ্মণবাড়িয়ায় কাশবনে হাত-মুখ বাঁধা মরদেহ উদ্ধার Logo নজরুলের চেতনায় আলোকিত প্রজন্ম গড়ার আহ্বান Logo সাতক্ষীরার এমপির সঙ্গে সম্পর্কে জড়ানোর মূল হোতা শ্যালক ওবায়দুর: মরিয়মের বাবা Logo বাংলাদেশ আর্চারী ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন

ফিনল্যান্ডের ব্যবসায়ীদের আগ্রহ নবায়নযোগ্য জ্বালানি খাতে

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৪৯:৩০ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫ ৮৩১ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

ফিনল্যান্ডের ব্যবসায়ীরা বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছেন। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ওই দেশের ব্যবসায়ীদের এ খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার (৯ এপ্রিল) বিকেলে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ফিনল্যান্ডের আন্ডার সেক্রেটারি অব স্টেট (ইন্টারন্যাশনাল ট্রেড) জারনো সিরিয়ালার নেতৃত্বে ওই দেশের ব্যবসায়ীদের প্রতিনিধিদল বাণিজ্য উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। এ সময় এসব বিষয়ে আলোচনা হয়।বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, বাংলাদেশে এখন বিনিয়োগের উত্তম পরিবেশ তৈরি হয়েছে। নবায়নযোগ্য জ্বালানিখাত বিশেষ করে সৌরশক্তি ও বায়ু শক্তি উৎপাদনে ফিনল্যান্ডের ব্যবসায়ীরা বিনিয়োগ করতে পারে।এরপর ফিনল্যান্ডের ব্যবসায়ীরা জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন।বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান ও ভারতের দিল্লিতে নিযুক্ত ফিনল্যান্ডের রাষ্ট্রদূত কিম্মো লাহেদিভিরতা বৈঠকে উপস্থিত ছিলেন।

ট্যাগস :

ফিনল্যান্ডের ব্যবসায়ীদের আগ্রহ নবায়নযোগ্য জ্বালানি খাতে

আপডেট সময় : ০২:৪৯:৩০ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫